TRENDING:

অটো দৌরাত্ম্য রুখতে আগামিকাল থেকে উল্টোডাঙা-সেক্টর ফাইভ রুটে দশ মিনিট অন্তর বাস চলবে

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: অটো দৌরাত্ম্য রুখতে নয়া পদক্ষেপ ৷ আগামিকাল থেকে উল্টোডাঙা-সেক্টর ফাইভ রুটে দশ মিনিট অন্তর বাস চলবে । সকাল ছ'টা থেকে সন্ধে ছ'টা পর্যন্ত চলবে এই সরকারি বাস ।
advertisement

লাগামছাড়া অটো ভাড়া ৷ উল্টোডাঙা থেকে সেক্টর ফাইভের ভাড়া মাত্র ২৫ টাকা ৷ কিন্তু যাত্রীদের কাছ থেকে ৪০০ টাকা অবধি ভাড়া চাওয়ার অভিযোগ ওঠে অটোচালকদের বিরুদ্ধে ৷ যার জেরে ব্যাপক সমস্যার সম্মুখীন হয় যাত্রীরা ৷ অফিস টাইমে বিপাকে পড়েন অফিস যাত্রীরা ৷

অবশেষে, সমস্যার সমাধানে এগিয়ে এল রাজ্য সরকার ৷ অটোর উপর নির্ভরতা কমাতে অফিস টাইমে পাঁচ মিনিট অন্তর চলবে বাস ৷ বাকি সময়ে ১০ মিনিট অন্তর বাস চলবে ৷ এর মধ্যে রয়েছে বেশ কিছু এসি বাসও ৷ পরিবহণ দফতরের ওয়েবসাইটে নয়া বাসের টাইম টেবিল দেখা যাবে ৷ রাজ্য সরকারের তরফ থেকে এই উদ্যোগের জেরে খুশি যাত্রীরা ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দুর্ঘটনায় ডান হাত হারিয়েছেন, বাঁ হাতেই ছবি এঁকে মমতা বন্দ্যোপাধ্যায়কে উপহার দিতে চান শিল্পী বিশ্বজিৎ
আরও দেখুন

উল্টোডাঙা থেকে সেক্টর ফাইভ, সাঁপুরজি, ইকোস্পেসের মতো রুটগুলিতে এই পরিষেবা দেওয়া হবে ৷ পরিবহণ দফতরের কর্তারা জানান, উল্টোডাঙা থেকে ভোর ছ’টায় প্রথম বাস সল্টলেক যাবে ৷ সেক্টর ফাইভ থেকে প্রথম বাস উল্টোডাঙার দিকে আসবে সকাল সাত’টায়।

বাংলা খবর/ খবর/কলকাতা/
অটো দৌরাত্ম্য রুখতে আগামিকাল থেকে উল্টোডাঙা-সেক্টর ফাইভ রুটে দশ মিনিট অন্তর বাস চলবে