নেস্লের পক্ষ থেকে জানানো হয়েছে, বোম্বে হাইকোর্টের নির্দেশে তিনটি ল্যাবরেটরিতেই ম্যাগির নমুনা পরীক্ষা করানো হয়। তিনটিতেই সম্প্রতি তৈরি ছ’প্রকার ম্যাগির মোট ৯০ টি নমুনা পরীক্ষা করা হয় এবং প্রত্যেকটিই ভালোভাবে উত্তীর্ণ হয়। বর্তমানে ম্যাগিতে সিসার পরিমাণ যথেষ্ট কম এবং এটি খাওয়ার উপযোগী বলে ল্যাবরেটরিতে প্রমাণিত হয়েছে। এছাড়া সাড়ে তিন হাজারেরও বেশি স্বাদের ২০০ মিলিয়ন ম্যাগির প্যাকেট জাতীয় ও আন্তর্জাতিক ল্যাবরেটরিতে পরীক্ষা করা হয়েছে এবং সবকটির রিপোর্টই ভালো বলে দাবি নেস্লের। তাই আগামী মাসেই ম্যাগিকে বাজারে আনা যেতে পারে। শুধু ভারত নয়, আমেরিকা, অস্ট্রেলিয়া, লন্ডন, সিঙ্গাপুর-সহ সমস্ত জায়গাতেই পুনরায় ম্যাগি পাওয়া যাবে বলে তাঁরা জানান।
advertisement
Location :
First Published :
Oct 27, 2015 12:13 PM IST
