রাজ্য সরকারের অভিযোগ, নিয়মবহির্ভূত ভাবে পুলিশকর্তাদের রদবদলের কাজ করছে কমিশন৷ পুলিশি রদবদলের জন্য ৩ সদস্যের প্যানেল চায়নি কমিশন৷ রাজ্যের কাছে নাম চাওয়া হয়নি৷ নিয়ম না-মেনেই অফিসার বদল করছে নির্বাচন কমিশন৷
ডায়মন্ড হারবারের পুলিশ সুপার ছিলেন এস সেলভামুরুগান। তাঁকে সরিয়ে ওই পদে কলকাতা আর্মড পুলিশের ডেপুটি কমিশনার শ্রীধর পান্ডেকে বসিয়েছে কমিশন। অন্যদিকে বীরভূমের পুলিশ সুপার পদ থেকে শ্রীশ্যাম সিংহকে সরিয়ে সেখানে বসানো হয়েছে বিমানবন্দর এলাকার ডেপুটি কমিশনার আভান্নু রবীন্দ্রনাথকে।
advertisement
আরও ভিডিও: ধুপড়ির সভা থেকে চিটফান্ড নিয়ে কী বললেন মমতা? দেখুন ভিডিও
Location :
First Published :
Apr 06, 2019 2:26 PM IST
