জানা গিয়েছে, ওইদিন ব্লকে ব্লকে যেখানে যেখানে রাস্তা উদ্বোধন হবে জনপ্রতিনিধিদেরও উপস্থিত থাকার কথা জানাতে হবে। কোথায় কোথায় নয়া গ্রামীণ রাস্তা তৈরি হচ্ছে তার জন্য হোর্ডিং, ফ্লেক্স লাগিয়ে প্রয়োজনীয় প্রচার কর্মসূচিও করতে হবে। আজ, শনিবার জেলাশাসকদের নিয়ে বৈঠক করে মুখ্য সচিব মনোজ পন্থ। সেই বৈঠকেই এই নির্দেশ দেওয়া হয়েছে বলে নবান্ন সূত্রে খবর।
advertisement
স্বচ্ছতা রাখতে গ্রামে গ্রামে যে নয়া রাস্তা তৈরি হবে তার জন্য কত খরচ হয়েছে, কত কিলোমিটার রাস্তা হয়েছে এবং কত সময়ের মধ্যে তৈরি হলো সেটা রাস্তা শুরুতে এবং শেষে বোর্ড লাগিয়ে জানাতে হবে।
advertisement
তার জন্য প্রয়োজনীয় গাইডলাইন রাজ্য পঞ্চায়েত দপ্তরের তরফে দেওয়া হবে। জেলাশাসকদের বৈঠকে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার নির্দেশ মুখ্য সচিবের বলেই নবান্ন সূত্রে খবর।
Location :
West Bengal
First Published :
Dec 06, 2025 3:48 PM IST
