TRENDING:

Patuli Woman Death: মুখে বালিশ চাপা, ফ্ল্যাটের ভিতরে পুড়ছেন বৃদ্ধা! পাটুলিতে মায়ের রহস্যমৃত্যু, বেপাত্তা ব্যাঙ্ক কর্মী ছেলে

Last Updated:

পাটুলির বিদ্যাসাগর কলোনির ফ্ল্যাটে ছেলের সঙ্গে ভাড়া থাকতেন ওই বৃদ্ধা এ দিন বেলা সাড়ে বারোটা নাগাদ ধোঁয়া বেরোতে দেখে এলাকার বাসিন্দারাই দমকলে খবর দেন৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: পাটুলিতে অগ্নিদগ্ধ হয়ে বৃদ্ধার রহস্য মৃত্যু৷ বাড়ির ভিতর থেকেই উদ্ধার হল বৃদ্ধার অগ্নিদগ্ধ দেহ৷ মৃতার নাম মালবিকা মৈত্র (৭২)৷ এই ঘটনার পর থেকেই মৃতার ছেলে বেপাত্তা৷ ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে পাটুলি থানার পুলিশ৷
পাটুলির ফ্ল্যাটে বৃদ্ধার রহস্যমৃত্যু৷
পাটুলির ফ্ল্যাটে বৃদ্ধার রহস্যমৃত্যু৷
advertisement

যেভাবে বৃদ্ধার দেহ উদ্ধার হয়েছে, তাতেও মৃত্যুর কারণ ঘিরে রহস্য তৈরি হয়েছে৷ প্রত্যক্ষদর্শীদের দাবি ঘরের ভিতরে খাটের উপরে পড়েছিলেন বৃদ্ধা৷ শুধুমাত্র বৃদ্ধার দেহ এবং খাটই আগুনে পুড়েছিল৷ বৃদ্ধার মুখেও বালিশ চাপা দেওয়া ছিল৷

আরও পড়ুন: সৌরভের কাটা মাথা, হাত বাড়ি নিয়ে যায় সাহিল! বক্স খাটে দেহ ভরে উপরে ঘুমিয়েছিল মুসকান

advertisement

স্থানীয় সূত্রে খবর, পাটুলির বিদ্যাসাগর কলোনির ফ্ল্যাটে ছেলের সঙ্গে ভাড়া থাকতেন ওই বৃদ্ধা এ দিন বেলা সাড়ে বারোটা নাগাদ ধোঁয়া বেরোতে দেখে এলাকার বাসিন্দারাই দমকলে খবর দেন৷ সেই সময় ফ্ল্যাটের সদর দরজায় বাইরে থেকে তালা দেওয়া ছিল৷ দমকল এবং পুলিশ এসে দরজা ভেঙে ভিতরে ঢুকে ঘরের ভিতরে অগ্নিদগ্ধ দেহ উদ্ধার করা হয়৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
জনপ্রিয় পর্যটন কেন্দ্র লাটাগুড়ি! কিন্তু কেন 'এই' নাম জানেন? অবাক হবেন উত্তর জেনে
আরও দেখুন

ওই বৃদ্ধার ছেলে অভিষেক মৈত্র একটি বেসরকারি ব্যাঙ্কের কর্মী বলে জানা গিয়েছে৷ কিন্তু ঘটনার পর থেকে ফোন করেও তাঁর সঙ্গে যোগাযোগ করতে পারেনি পুলিশ৷ দেহটি ময়নাতদন্তে পাঠানোর পাশাপাশি শুরু হয়েছে বৃদ্ধার ছেলের খোঁজ৷ ঘটনাস্থলে পাটুলি থানার পাশাপাশি কলকাতা পুলিশের হোমিসাইড শাখার অফিসাররাও পৌঁছেছেন৷

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
Patuli Woman Death: মুখে বালিশ চাপা, ফ্ল্যাটের ভিতরে পুড়ছেন বৃদ্ধা! পাটুলিতে মায়ের রহস্যমৃত্যু, বেপাত্তা ব্যাঙ্ক কর্মী ছেলে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল