TRENDING:

Abhishek Banerjee on Mukul Roy: প্রয়াত ‘বঙ্গ রাজনীতির চাণক্য’ মুকুল রায়, ‘ইতিহাসের একটা অধ্যায়..’, যা বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

Last Updated:

মুকুল রায়ের প্রয়াণে শোকের ছায়া বঙ্গ রাজনীতির অন্দরে৷ শোকপ্রকাশ করে পোস্ট তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের৷ লিখলেন...

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: কৃষ্ণা রায়ের মৃত্যুর পরে কার্যত ব্যক্তিগত তাগিদেই পৌঁছে গিয়েছিলেন মুকুল রায়ের দিল্লির বাড়িতে৷ তারপরে তাঁর হাত ধরেই একুশের বিধানসভা নির্বাচনের পরে তৃণমূলে প্রত্যাবর্তন ‘বঙ্গ রাজনীতির চাণক্যে’র৷ মান-অভিমান সরিয়ে ফের তৃণমূলে ‘অভিষেক’ হয়েছিল মুকুল রায়ের৷ রবিবার মুকুল রায়ের মৃত্যুর পরে প্রথম প্রতিক্রিয়া জানালেন সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়৷
প্রয়াত মুকুল রায়৷
প্রয়াত মুকুল রায়৷
advertisement

এদিন সোশ্যাল মিডিয়া ‘X’-এ অভিষেক বন্দ্যোপাধ্যায় লেখেন, ‘মুকুল রায়ের প্রয়াণে শেষ হল বঙ্গ রাজনীতির ইতিহাসের একটা অধ্যায়৷ একজন অভিজ্ঞ প্রবীণ নেতা৷ এই রাজ্যের সাধারণ জনগণের তথা রাজনৈতিক পরিবর্তনের এক গুরুত্বপূর্ণ অধ্যায় সৃষ্টির অন্যতম সেনানি৷’

তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক লেখেন, ‘‘সর্ব ভারতীয় তৃণমূল কংগ্রেসের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য৷ শুরু দিন থেকেই যিনি দলের সাংগঠনিক বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন৷  জনজীবনের প্রতি তাঁর নিষ্ঠা শ্রদ্ধার সাথে স্মরণ করা হবে।’ সবশেষে, মুকুল রায়ের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷

advertisement

আরও পড়ুন: মমতার একসময়ের ছায়াসঙ্গী, যুদ্ধের সেনানি! তারপরে বিচ্ছেদ এবং ঘরে ফেরা, তৃণমূলের জন্ম থেকেই ছিলেন মুকুল

মুকুল রায়ের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও৷ সোশ্যাল মিডিয়ার পোস্টে মোদি লেখেন, ‘প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শ্রী মুকুল রায় জি’র প্রয়াণে শোকাহত। তাঁর রাজনৈতিক অভিজ্ঞতা ও সমাজসেবামূলক প্রচেষ্টা স্মরণীয় হয়ে থাকবে। তাঁর পরিবার ও সমর্থকদের প্রতি সমবেদনা জানাই। ওঁ শান্তি।’

advertisement

আরও পড়ুন: প্রয়াত মুকুল রায়, চলে গেলেন বঙ্গ রাজনীতির চাণক্য, দীর্ঘ অসুস্থতার পরে ৭৩ বছর বয়সে দেহাবসান

সেরা ভিডিও

আরও দেখুন
মনোনয়নের দিনই জয়ের উল্লাস! পাঁচ-ছয় হাজার মানুষের সমাগম, সুজয়ই জিতছেন?
আরও দেখুন

দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন মুকুল রায়৷ কিডনির সমস্যা তো ছিলই, সম্প্রতি স্নায়ুতন্ত্রেও কিছু সমস্যা দেখা দিয়েছিল৷ বার্ধক্যজনিত নানা অসুস্থতার কারণে গত কয়েকমাস একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি৷ রবিবার রাত দেড়টা নাগাদ ম্যাসিভ কার্ডিয়াক অ্যারেস্টে মৃত্যু হয় তাঁর৷

বাংলা খবর/ খবর/কলকাতা/
Abhishek Banerjee on Mukul Roy: প্রয়াত ‘বঙ্গ রাজনীতির চাণক্য’ মুকুল রায়, ‘ইতিহাসের একটা অধ্যায়..’, যা বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল