মিজোরামে পাথর খনির এই মর্মান্তিক ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি ট্যুইট করে লেখেন, মিজোরামে খনি ধসে রাজ্যের ৫ জন সহ মোট ১২ শ্রমিকের মৃত্যু হয়েছে। এই মর্মান্তিক ঘটনায় আমি গভীরভাবে ব্যথিত।"
মুখ্যমন্ত্রী তাঁর ট্যুইট বার্তায় জানিয়েছেন , "আমরা মৃতদেহ ফিরিয়ে আনার জন্য মিজোরাম সরকারের সঙ্গে যোগাযোগ করছি এবং পরিবারগুলিকে সহায়তার আশ্বাস দিয়েছি। যারা তাদের প্রিয়জনকে হারিয়েছে তাদের প্রতি আমার সমবেদনা।"
advertisement
জানা গিয়েছে ঘটনায় মৃতদের মধ্যে রয়েছেন নদিয়ার তেহট্টের তিন যুবক। তেহট্ট থেকে মিজোরামে কাজ করতে গিয়েছিলেন তাঁরা। মৃতদের নাম বুদ্ধদেব মণ্ডল (২৪), মিন্টু মণ্ডল (২২) ও রাকেশ বিশ্বাস (২০)। তিন জনই তেহট্টের কালিতলা পাড়া এলাকার বাসিন্দা।
advertisement
Location :
First Published :
Nov 15, 2022 10:50 PM IST
