আগে দক্ষিণেশ্বরেই শেষ ছিল এই রুটের মেট্রো পরিষেবা। এবার অরেঞ্জ লাইনে সল্টলেকের চিংড়িহাটার সঙ্গে জুড়ে দেওয়া হবে কলকাতাকে। এত দিন শিয়ালদা হয়ে ঘুরে যেতে হচ্ছিল যাত্রীদের। দক্ষিণ থেকে সরাসরি সংযুক্ত ছিল না এই রুট। এবার আর সমস্যা থাকবে না। যাতায়াতের সময় অনেকটাই কমবে বলে আশা।
আরও পড়ুন- বর্ষায় আর বন্যা নয়! ভারত-ভুটান যৌথ নদী কমিশনে আশা দেখছে আলিপুরদুয়ার
advertisement
মেট্রো রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, কবি সুভাষ এবং হেমন্ত মুখোপাধ্যায় মেট্রো স্টেশনের মধ্যে অরেঞ্জ লাইনে মেট্রো পরিষেবা বাড়তে চলেছে। ৩৭টি আপ এবং ৩৭টি ডাউন মিলিয়ে মোট ৭৪টি ট্রেন চালানো হবে প্রতি দিন। পরিষেবাগুলি পাওয়া যাবে ২০ মিনিট অন্তর। এমনকি শনিবারেও এই মেট্রো পরিষেবা পাওয়া যাবে।
Location :
Kolkata,West Bengal
First Published :
Jul 30, 2024 3:13 PM IST
