কয়েক দিন আগেই এসএসকেএম হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয় বড়মাকে। সেখানে সাত সদস্যের মেডিক্যাল বোর্ড গঠন করা হয়। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ওই মেডিক্যাল টিম সর্বক্ষণ তাঁর উপর নজর রাখছেন। একই সঙ্গে একাধিক অঙ্গে সমস্যা রয়েছে বড়মার। এদিন মুখ্যমন্ত্রী জানান, ‘‘বড়মাকে সুস্থ করে তুলতে সাধ্যমতো চেষ্টা চালিয়ে যাচ্ছেন চিকিৎসকরা৷’’
advertisement
এর আগে জ্বর ও শ্বাসকষ্টের সমস্যা নিয়ে কল্যাণীর জওহরলাল নেহরু মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল বড়মাকে। কিন্তু সেখানে অবস্থার অবনতি হলে তাঁকে এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করা হয়। তার পর থেকেই বড়মার স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন পরিবারের লোকজন এবং মতুয়া মহাসঙ্ঘের সদস্যরা। পরিস্থিতি সঙ্কটজনক খবর পাওয়ার পর হাসপাতাল চত্বরে ভিড় বাড়তে শুরু করে।
advertisement
Location :
First Published :
Mar 05, 2019 7:14 PM IST
