TRENDING:

ইডির নোটিস, তবুও আসছেন না ম্যাথু স্যামুয়েল!

Last Updated:

স্যামুয়েলের পরিবার সূত্রে খবর, ইডির ডাকে নির্দিষ্ট দিনে আসছেন না নারদকর্তা ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: নারদকাণ্ডে এবার ইডি অর্থাৎ এনফোর্সমেন্ট ডিপার্টমেন্টের নজরে ম্যাথু স্যামুয়েল ৷ নারদ ডট কমের কর্ণধার ম্যাথুকে নোটিস পাঠাল ইডি ৷ ১৮ মে ম্যাথুকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে ৷ কিন্তু ম্যাথু স্যামুয়েলের পরিবার সূত্রে খবর, ইডির ডাকে নির্দিষ্ট দিনে আসছেন না নারদকর্তা ৷
advertisement

আসলে, অসুস্থ নারদ ডট কমের কর্ণধার ম্যাথু স্যামুয়েল ৷ অসুস্থতার কারণে ১৮ মে আসতে পারছেন না ম্যাথু ৷ শীঘ্রই কোচিতে তাঁর অস্ত্রোপচার হবে ৷ তারপরই তিনি ইডি-র সঙ্গে দেখা করতে পারবেন ৷

বৃহস্পতিবারই সকাল ১১টায় সমনের চিঠি পান ম্যাথু ৷ ৫৭ ঘণ্টার নারদ ফুটেজে আদানপ্রদান হওয়া লক্ষ লক্ষ টাকার উৎস সম্পর্কে নারদকর্তাকে জেরা করা হবে বলে সূত্রের খবর ৷

advertisement

সিবিআইয়ের পর এবার নারদ স্টিং কাণ্ডে তদন্তে নেমেছে ইডি অর্থাৎ এনফোর্সমেন্ট ডিপার্টমেন্ট ৷ ২০১৬ সালের বিধানসভা ভোটের আগে প্রকাশ‍্যে আসে নারদ স্টিং ফুটেজ। ১২ তৃণমূল নেতা এবং এক আইপিএস-এর বিরুদ্ধে টাকা নেওয়ার অভিযোগ ওঠে। বিজেপির সদর দফতরে দেখানো ফুটেজ নিয়ে শুরু হয় বিতর্ক। সিবিআই তদন্ত চেয়ে হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়। হাইকোর্টের নির্দেশে তদন্তের পর এই ১৩ জনের বিরুদ্ধে দুর্নীতিদমন আইনে অভিযোগ দায়ের করে সিবিআই ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শহুরে ভিড় ছেড়ে পাহাড়ে প্রেম!শিলিগুড়ির অদূরে রোম্যান্টিক গেটওয়ে,ছোট্ট ছুটিতে ঘুরে আসুন
আরও দেখুন

এর আগে সিবিআই তদন্তকারীদের প্রশ্নের উত্তরে টাকা আদান প্রদান নিয়ে বিস্তারিত তথ্য দিয়েছিলেন ম্যাথু ৷

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
ইডির নোটিস, তবুও আসছেন না ম্যাথু স্যামুয়েল!
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল