বৃহস্পতিবার দুপুর ৩টে নাগাদ নবীন পট্টনায়েকের বাসভবনে বৈঠক হবে দুই মুখ্যমন্ত্রীর ৷ বিজেপি-কে রুখতে কী কৌশল? তৃতীয় বিকল্প নিয়ে আলোচনার সম্ভবানা রয়েছে তাঁদের মধ্যে ৷
রাজনৈতিক মহলের মতে জাতীয় স্তরে বিজেপি বিরোধী জোটের কাজ এগিয়ে নিয়ে যেতে নবীন পট্টনায়েকের সঙ্গেও বৈঠক করবেন মমতা বন্দ্যোপাধ্যায়।
গত সপ্তাহেই ভুবনেশ্বরে মেরুকরনে আস্থা রেখে সংগঠন বাড়ানোর প্রস্তাব নিয়েছে বিজেপি। সেই ভুবনেশ্বর থেকেই ধর্মীয় সংকীর্ণতা ও মেরুকরণের বিরুদ্ধে সরব হলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
advertisement
বিজেপি বিরোধী জোটের প্রস্তুতিতেই ওড়িশার মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন মমতা বন্দ্যোপাধ্যায় বলে মনে করা হচ্ছে । আগামী দিনে বিজেপি বিরোধিতায় আরও চড়া হবে তাঁর সুর। ভুবনেশ্বরেই সেই ইঙ্গিত স্পষ্ট করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
Location :
First Published :
Apr 20, 2017 9:18 AM IST
