TRENDING:

নোট বাতিল নিয়ে ফের মোদিকে আক্রমণ, ‘মন কি বাত’ এখন ‘মোদি কি বাত’, বললেন মমতা

Last Updated:

ফের মোদিকে আক্রমণ মমতার ৷ ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের পর থেকেই নোট-দুর্ভোগ নিয়ে জাতীয় রাজনীতির আসরে তৃণমূলনেত্রী।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: ফের মোদিকে আক্রমণ মমতার ৷ ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের পর থেকেই নোট-দুর্ভোগ নিয়ে জাতীয় রাজনীতির আসরে তৃণমূলনেত্রী। প্রশাসনিক ও রাজনৈতিক, দুই পথেই উদ্যোগী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথম থেকেই নোট বাতিলের বিরোধীতা করে আসছেন তৃণমূল সুপ্রিমো ৷ রবিবার মোদির মন কি বাত অনুষ্ঠানের পর ফের মোদিকে কটাক্ষ করে তিনি বলেন, ‘মন কি বাত’ এখন মোদি কি বাত’ ৷
advertisement

এদিন ট্যুইটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, ‘এটা সরকারি ক্ষমতার অপব্যবহার ৷ ভারতের অর্থনীতি শেষ করে দিয়েছেন ৷ লক্ষ লক্ষ মানুষের ভোগান্তি হচ্ছে ৷ সমাধান না করে আত্মপ্রচার করছেন ৷ ব্যক্তিগত রোষ দেখাচ্ছেন ৷ আমরা প্রযুক্তি ও উন্নয়ন চাই ৷ কিন্তু কাউকে দুর্ভোগে ফেলে নয় ৷ দেশের মহিলারা উপযুক্ত জবাব দেবেন ৷ ওঁরাই দেশের মা, ওঁরা সবার মা’ ৷

advertisement

রবিবার ২৬তম মন কি বাতে অনুষ্ঠানে স্বাভাবিক ভাবেই নোট বাতিল প্রসঙ্গকে বিশেষ গুরুত্ব দেন প্রধানমন্ত্রী মোদি ৷ এই নিয়ে আলোচনা করার সময় ক্যাশলেস ইকোনমি গড়ার কথা বলেন তিনি ৷ মন কি বাঁত অনুষ্ঠানে মোদি সোজাসাপটা জানিয়েছেন, ‘দেশের কালো টাকার জন্য, গরীবরাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ৷ আমি গরীবদের পাশে রয়েছি ৷ দেশের সার্বিক উন্নতির জন্য এই পদক্ষেপ নিতেই হতো ৷’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
গৌর পূর্ণিমার আগেই ‘হাউসফুল’ মায়াপুর! থাকার জায়গা পেতে হাহাকার, এখনই বুক না করলে বিপদ!
আরও দেখুন

এরপরই প্রধানমন্ত্রীকে আক্রমণ করে  একের পর এক ট্যুইট করেন মমতা বন্দ্যেপাধ্যায় ৷ ট্যুইটে তিনি বলেন, কেন্দ্রীয় সরকার তাদের ক্ষমতার অপব্যবহার করছেন ৷ ভারতের অর্থনীতি শেষ করে দিয়েছেন তিনি ৷ লক্ষ লক্ষ মানুষের ভোগান্তি হচ্ছে এই সিদ্ধান্তের জেরে ৷ কিন্তু সেই দিকে নজর না দিয়ে, মানুষের ভোগান্তির সমাধান না করে আত্মপ্রচার করতে ব্যস্ত প্রধানমন্ত্রী ৷ তবে এর জবাব ওনাকে দেশের মহিলারা যারা দেশের মা তারা দেবেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
নোট বাতিল নিয়ে ফের মোদিকে আক্রমণ, ‘মন কি বাত’ এখন ‘মোদি কি বাত’, বললেন মমতা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল