সূত্রের খবর, এদিনের অনুষ্ঠানে কলকাতা পুলিশের পুলিশ কমিশনার এবং কলকাতা পুরসভার মেয়রকে আমন্ত্রণ না জানানোয় কার্যত এই ভাবেই তাঁর প্রতিবাদ জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্র বলছে, নবান্নে তরফে এই দুজনকে আমন্ত্রণ জানানোর কথা বলা হয়েছিল।
advertisement
আজকের এই অনুষ্ঠানটি রাজ্য সরকারের সুপারিশের উপরই পরিচালিত হয়ে থাকে। কিন্তু নবান্নের তরফে পাঠানো সেই তালিকা থেকে এই দুজনের নাম বাদ দিয়ে দেওয়া হয় রাজভবনের তরফে। আর তাতেই ক্ষুব্ধ মমতা।
রীতিমতো উষ্মা প্রকাশ করেই মমতা বলেন, “রাজভবনটা তো রাজার ব্যাপার। রাজভবনের ভেতরে এক ফোটা জলও আমি মুখে দিইনি।”
Location :
Kolkata,West Bengal
First Published :
Aug 15, 2024 7:35 PM IST
