TRENDING:

মে মাসের পরে আপনি থাকবেন তো? প্রথম ট্রান্সফার আপনাকেই করব! নাম না করে জ্ঞানেশ কুমারকে তীব্র আক্রমণ মমতার

Last Updated:

জাতীয় নির্বাচন কমিশনারকেই নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। জাতীয় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে কার্যত হুঁশিয়ারির সুরে সোমবার তিনি বলেন, "এই যে জ্ঞানেশ কুমার। আজকে অফিসারদের থ্রেট করা হয়েছে। উনি নাকি শুধু এখন নয়, মে মাসের পরেও অ্যাকশন নেবেন বলেছেন। সাহস থাকা ভালো দুঃসাহস নয়। মে মাসের পরে আপনি থাকবেন তো?"

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: এসআইআরের বিরুদ্ধে গত সপ্তাহের শুক্রবার অর্থাৎ ৬ মার্চ থেকে ধর্মতলায় লাগাতার ধর্নায় বসেছেন তৃণমূলনেত্রী তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এমতাবস্থায় রাজ্যে এসেছে জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। আর এবার জাতীয় নির্বাচন কমিশনারকেই নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। জাতীয় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে কার্যত হুঁশিয়ারির সুরে সোমবার তিনি বলেন, “এই যে জ্ঞানেশ কুমার। আজকে অফিসারদের থ্রেট করা হয়েছে। উনি নাকি শুধু এখন নয়, মে মাসের পরেও অ্যাকশন নেবেন বলেছেন। সাহস থাকা ভালো দুঃসাহস নয়। মে মাসের পরে আপনি থাকবেন তো?”
জ্ঞানেশ কুমারকে নিয়ে কী বললেন মমতা?
জ্ঞানেশ কুমারকে নিয়ে কী বললেন মমতা?
advertisement

মমতা বহুবার অভিযোগ করেছিলেন, বহু জীবিত ভোটারের নাম বাদ দিয়ে তাঁদেরকে ‘মৃত’ বলে দেখিয়েছে নির্বাচন কমিশন। সোমবার, সেই প্রসঙ্গ টেনে তিনি বলেন, “মনে রাখবেন মৃত আত্মা ঘুরে বেড়াচ্ছে। ভয় দেখিয়ে লাভ নেই। অনেক প্ল্যান করছেন। ইভিএমে কারচুপি করতে চাইছেন।”

সোমবারে তাঁর কথাতে উঠে আসে লজিক্যাল ডিসক্রিপেন্সির কথাও। তিনি বলেন, “এখানে লজিক্যাল ডিসক্রিপেন্সির কারণ কি? মেয়েরা বিয়ের পরে শ্বশুর বাড়ি যায়। অনেকে নতুন ফ্ল্যাটে যায় (ঠিকানা পরিবর্তনের ক্ষেত্রে)। আপনি এআই দিয়ে নাম কেটেছেন। অনেকে স্ট্রোকে মারা গেছেন। পলিটিক্যাল স্ট্রোক। সবাইকে গ্রাস করছেন। আর কতদিন বিজেপির দালালি করবেন। আমি চ্যালেঞ্জ করছি বিজেপির গুন্ডা, দাঙ্গাকারী নেতাদের। এজেন্সি দিয়ে এখানে কাগজ বিলি করতে কেন এসেছিলেন?

advertisement

সরকারি আধিকারিকরদের দলীয় কাজে ব্যবহার করছে বিজেপি বলে অভিযোগ করেছেন মমতা। এইদিন ধর্না মঞ্চ থেকে তিনি বলেন, “”রেলের কাউকে (আধিকারিককে) বলুন, ও বাবা! ভোটের কাজে ডেকেছে, সে যাচ্ছেই না ভয়ে! যদি ট্রান্সফার করে দেয়! চাকরিটা আমিই দিয়েছিলাম। সেটাও আমি জানি। যারা আজকে এইগুলো করছেন। রেকর্ড কিন্তু, থেকে যাচ্ছে। আজকে বিজেপি থাকবে, আপনি ট্রান্সফার হবেন না। যখন বিজেপি চলে যাবে, তখন আপনি কোথায় যাবেন? তখন তো আমি আপনাকে ফার্স্ট ট্রান্সফার করব।”

advertisement

এরপরেই বিজেপিকে নিশানা করে মমতা বলেন, “ভোটার কাটা, ইভিএম মেশিনে কারচুপি, কাউন্টিং নিয়ে সতর্ক থাকতে হবে। বিজেপির ভোট আগে দেখাবে। ইভিএম মেশিন নিয়ে আমরা ব্যবস্থা নেব।”

সেরা ভিডিও

আরও দেখুন
ভোটের ৭২ ঘণ্টা আগে সীমান্তে ‘নো এন্ট্রি’! জলপাইগুড়িতে কড়া নজরদারি, যাতায়াত বন্ধে প্রশাসনের বড় সিদ্ধান্ত
আরও দেখুন

সকলের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার কথাও জানান তিনি। তিনি বলেন, ” সকলের ভোটাধিকার ফিরিয়ে দিন। এরা সবাই ভারতের নাগরিক। এদের ভোটাধিকার ফেরান।”

বাংলা খবর/ খবর/কলকাতা/
মে মাসের পরে আপনি থাকবেন তো? প্রথম ট্রান্সফার আপনাকেই করব! নাম না করে জ্ঞানেশ কুমারকে তীব্র আক্রমণ মমতার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল