TRENDING:

Mamata Banerjee slams BJP: 'বাংলার জন্য হ্যাংলা হয়ে গিয়েছে', বিজেপিকে কটাক্ষ করে মমতার বড় অভিযোগ, কমিশন রাজ্যের অফিসারদের ভয় দেখাচ্ছে!

Last Updated:

Mamata Banerjee slams BJP: কমিশনকে নিশানা করে মমতা বলেন, 'অফিসারদের ভয় দেখাচ্ছেন যাঁরা, তাঁদের বলব মূর্খের স্বর্গে বাস করছেন।' আসন্ন বিধানসভা নির্বাচনের প্রসঙ্গ টেনে বিজেপিকে চ্যালেঞ্জ ছুড়ে মমতা বলেন, 'আমাদের একটা পয়েন্ট। সবাইকে ভোটাধিকার দিন।'

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: চতুর্থদিনের এসআইআর বিরোধিতার ধর্নামঞ্চে আরও বিধ্বংসী মেজাজে দেখা গেল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। আসন্ন বিধানসভা নির্বাচনের প্রসঙ্গ টেনে বিজেপিকে চ্যালেঞ্জ ছুড়ে মমতা বলেন, ‘আমাদের একটা পয়েন্ট। সবাইকে ভোটাধিকার দিন। বিজেপিকে চ্যালেঞ্জ করছি। আমাদের একটাই ইস্যু।’
বিজেপিকে কটাক্ষ করে মমতার বড় অভিযোগ
বিজেপিকে কটাক্ষ করে মমতার বড় অভিযোগ
advertisement

কমিশনকে নিশানা করে মমতা বলেন, ”অফিসারদের ভয় দেখাচ্ছেন যাঁরা, তাঁদের বলব মূর্খের স্বর্গে বাস করছেন। এখানকার মানুষ মাথানত করবে না। আর মে মাসের পর (ভোটের পর) দু’মাস আপনি একটু জবরদস্তি করবেন। ট্যাক্টফুললি হ্যান্ডল করে নেবেন অফিসাররা। তার পর আপনি নিজে কোথায় থাকবেন, তার ঠিক নেই।”

আরও পড়ুন: ‘আপনি মে-র পরেও ব্যবস্থা নেবেন? স্পাইউডারম্যান যেন!’ ধর্নামঞ্চে কমিশনকে তুলোধনা তৃণমূলনেত্রীর

মুখ্যমন্ত্রীর কটাক্ষ, ”আপনি মে-র পরেও ব্যবস্থা নেবেন? যেন সুপার গড হয়ে গিয়েছে! স্পাইডারম্যান হয়ে গেছে! যা ইচ্ছে তাই করতে পারে। ওটা তো ছোটদের ভয় দেখানোর জন্য। এখানে ভোটারদের ভয় দেখাচ্ছেন। একদিন আপনাদের মানুষের পায়ে পড়তে হবে। আপনাদের মতো লোক থাকলে গণতন্ত্রের সর্বনাশ হয়।”

advertisement

আরও পড়ুন: ‘তৃণমূল সমর্থক না হলে বাঙালি না’, মহুয়ার বিতর্কিত মন্তব্যে কটাক্ষ বিজেপির! দাবি, ‘হিটলারের মতো স্বৈরাচারী মানসিকতা’

বিজেপিকে কটাক্ষ করে তিনি বলেন, ”বাংলার জন্য হ্যাংলা হয়ে গিয়েছে।” মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ”আমি তো বাংলাদেশের কথা বলিনি। বাংলার কথা বলেছি। বাংলাদেশ আর বাংলা এক নয়। হামলা করে, ভয় দেখিয়ে, ভোটার তালিকা থেকে নাম বাদ দিয়ে যদি ভাবেন ক্ষমতা দখল করব… এত মানুষ মারা গিয়েছেন। সবার পরিবার বাদ দিয়ে শুধু নিজের পরিবার দুধে-ভাতে থাকবে, সেটা হবে না। এই বিজেপি দিল্লি থেকে একদিন যাবে। তারপর আপনাকে নিয়ে এসে ফেলব মানুষের মাঝে। মানুষের কাছে কৈফিয়ত দিতে হবে।”

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ভোটের ৭২ ঘণ্টা আগে সীমান্তে ‘নো এন্ট্রি’! জলপাইগুড়িতে কড়া নজরদারি, যাতায়াত বন্ধে প্রশাসনের বড় সিদ্ধান্ত
আরও দেখুন

আবীর ঘোষাল

বাংলা খবর/ খবর/কলকাতা/
Mamata Banerjee slams BJP: 'বাংলার জন্য হ্যাংলা হয়ে গিয়েছে', বিজেপিকে কটাক্ষ করে মমতার বড় অভিযোগ, কমিশন রাজ্যের অফিসারদের ভয় দেখাচ্ছে!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল