দেশের নিরাপত্তার প্রশ্নে কোনও রাজনীতি করা হবে না বলে আগেই জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। পহেলগাঁও হামলার পর তিনি জানিয়েছিলেন, কেন্দ্রীয় সরকারের পাশে থাকবে তাঁর দল। আর আজ অপারেশন সিঁদুরের পর এই নিয়ে মুখ খুলেছেন তিনি।
advertisement
পাক অধিকৃত কাশ্মীরের মুরিদকে, কোতলি, মুজফফরবাদ এবং বাহাওয়ালপুরে নির্দিষ্ট লক্ষ্যে নিখুঁত হামলা চালিয়ে একাধিক জঙ্গি ঘাঁটি ধ্বংস করা হয়েছে বলে খবর৷ এয়ার-টু-সারফেস মিসাইল ব্যবহার করে এই সফল হামলা চালানো হয়েছে৷ আজ অপারেশন সিঁদুর নিয়ে মমতা চার শব্দের সোশ্যাল মিডিয়া পোস্ট করেন। তাতে তিনি লেখেন, ‘জয় হিন্দ, জয় ইন্ডিয়া’।
Location :
Kolkata,West Bengal
First Published :
May 07, 2025 10:59 AM IST
