TRENDING:

Mamata Banerjee: 'হামাগুড়ি বাবু' কে? মমতার মন্তব্যের পরই শুরু খোঁজ, মাথা চুলকোচ্ছেন তৃণমূল নেতারাও

Last Updated:

বুধবার নেতাজি ইন্ডোরে ইমাম, মোয়াজ্জেনদের নিয়ে সভা ডেকেছিলেন মুখ্যমন্ত্রী৷ সেখানেই ধৈর্য ধরার পরামর্শ দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, 'আগামী একটা বছর ধৈর্য ধরতে হবে৷ অনেক পরিবর্তন হবে দিল্লিতে৷'

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: গত বছর লোকসভা নির্বাচনে এনডিএ সরকার ক্ষমতায় আসার পরেও তিনি জোর গলায় বলেছিলেন, নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন এই সরকার বেশিদিন ক্ষমতায় টিকবে না৷ এর পর একাধিকবার এই দাবি  শোনা গিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে৷ বুধবার ইমাম এবং মোয়াজ্জেনদের নিয়ে ডাকা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের সভা থেকে ফের একবার মুখ্যমন্ত্রী দাবি করলেন, এক বছরের মধ্যে দিল্লিতে সরকারের পরিবর্তন হবে৷ ক্ষমতায় আসবেন বিরোধীরা৷
হামাগুড়ি বাবু বলে কাকে কটাক্ষ করলেন মমতা?
হামাগুড়ি বাবু বলে কাকে কটাক্ষ করলেন মমতা?
advertisement

মুখ্যমন্ত্রীর এই মন্তব্যে সেভাবে কোনও নতুনত্ব না পেলেও তাঁর এ দিন একটি উক্তি রাজনৈতিক পর্যবেক্ষকদের কানে ঠেকেছে৷ দিল্লিতে বিরোধীরা সরকার গঠন করবে বলে দাবি করে মুখ্যমন্ত্রী বলেন, ‘আশা করি সেই সরকারে ‘হামাগুড়ি বাবু’ থাকবেন না৷’ ‘হামাগুড়ি বাবু’ বলে মুখ্যমন্ত্রী আসলে কাকে কটাক্ষ করলেন, তা নিয়েই রাজনৈতিক মহলে জোর কৌতূহলের সৃষ্টি হয়েছে৷ তৃণমূলের অন্দরেও শুরু হয়েছে হামাগুড়ি বাবুর খোঁজ৷

advertisement

আরও পড়ুন: যোগী সবথেকে বড় ভোগী!’ চব্বিশ ঘণ্টার মধ্যেই আদিত্যনাথকে জবাব মমতার

সংশোধিত ওয়াকফ আইনের বিরোধিতাকে কেন্দ্র করে মুর্শিদাবাদ সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে অশান্তি ছড়িয়েছে৷ এই অবস্থায় বুধবার নেতাজি ইন্ডোরে ইমাম, মোয়াজ্জেনদের নিয়ে সভা ডেকেছিলেন মুখ্যমন্ত্রী৷ সেখানেই ধৈর্য ধরার পরামর্শ দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘আগামী একটা বছর ধৈর্য ধরতে হবে৷ অনেক পরিবর্তন হবে দিল্লিতে৷ আবার নতুন সরকার হবে৷ বিরোধীরা সরকার গঠন করবে এবং নতুন সরকারে আশা করি ‘হামাগুড়ি বাবু’ থাকবেন না৷ দরকার হলে যেদিন বিজেপি ক্ষমতা থেকে যাবে জনবিরোধী আইনগুলি সংশোধন করে সেগুলি বদলাতে হবে৷ ক্রাইসিস হলে ভবিষ্যতের জন্য অপেক্ষা করতে হয়৷ ঠান্ডা থাকতে হয়৷’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
আর ছুটতে হবে না নবদ্বীপ-কল্যাণী, নদিয়ায় চালু হয়ে গেল ব্লাড ব্যাঙ্ক, জটিল অপারেশন অনায়াসেই হবে সরকারি হাসপাতালে
আরও দেখুন

যদিও এই হামাগুড়ি বাবু বলতে তিনি কোন নেতাকে কটাক্ষ করলেন, তার কোনও ইঙ্গিত মুখ্যমন্ত্রী দেননি৷ ফলে ওই নেতা বিরোধী শিবিরের, নাকি বর্তমানে এনডিএ জোটে থাকা কোনও নেতা, তাও স্পষ্ট হয়নি৷ তবে বিরোধী শিবিরের প্রথম সারির মুখ যাঁরা, সেই শরদ পাওয়ার, অরবিন্দ কেজরিওয়াল, অখিলেশ যাদবদের সঙ্গে মুখ্যমন্ত্রীর সম্পর্ক যথেষ্টই ভাল৷ সাম্প্রতিক কয়েকটি ইস্যুতে দিল্লিতে কংগ্রেসের সঙ্গে তৃণমূলের সমন্বয়ও বেড়েছে৷ ফলে বিরোধী শিবিরের কাউকে মুখ্যমন্ত্রী হামাগুড়ি বাবু বলে কটাক্ষ করেননি, এ বিষয়ে অনেকটাই নিশ্চিত তৃণমূলের সিনিয়র নেতারা৷ ফলে আসলে হামাগুড়ি বাবু আসলে, সেই রহস্যভেদ করা সম্ভব হয়নি৷

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Mamata Banerjee: 'হামাগুড়ি বাবু' কে? মমতার মন্তব্যের পরই শুরু খোঁজ, মাথা চুলকোচ্ছেন তৃণমূল নেতারাও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল