আরও পড়ুনঃ লক্ষ্য দিল্লি! লোকসভার আগে জঙ্গলমহলের বিধানসভা ভিত্তিক ভোটের কৌশল তৃণমূলের
মুখ্যমন্ত্রী বলেন, ‘কন্যাশ্রীতে ৯৫ লক্ষ মেয়েকে দেওয়া হয়েছে। এবার আরও ১০ লক্ষ হয়েছে। অন্যান্য রাজ্য আমাদের দেখাদেখি কিছু করছে। তারা ৫ জন মহিলা থাকলে ১ জন কে দেয়। আমরা ৫ জনের মধ্যে ৫ জন কেই দিচ্ছি।’ তিনি আরও বলেন, ‘বিজেপি বিজ্ঞাপন করে, জল নাকি বিজেপি দিচ্ছে, মিথ্যে বলছে। আমরা বাড়িতে বাড়িতে জল পৌঁছে দিচ্ছি।’
advertisement
২০১৯ সালে এই লোকসভা আসন হেরে যায় তৃণমূল কংগ্রেস। ২০২১ সালেও এই জেলার একাধিক বিধানসভায় হার। যদিও পঞ্চায়েত ভোটে এই জেলায় ভাল ফল করে তৃণমূল কংগ্রেস। লোকসভায় হারানো আসন পুনরুদ্ধারে সচেষ্ট তৃণমূল কংগ্রেস। এই জেলার সঙ্গে যুক্ত হয়ে আছে ঝাড়গ্রাম ও বাঁকুড়া লোকসভা আসনও। লোকসভা ভোটের আবহেই আজ তৃণমূল কংগ্রেসের সভা বলে একাংশের দাবি।
advertisement
Location :
Kolkata,West Bengal
First Published :
Feb 27, 2024 2:48 PM IST
