নবান্নের এই কন্ট্রোল রুমের দায়িত্ব থাকছেন দুই আইএএস অফিসার ৷ ব্যবসায়ীদের বেআইনি সম্পত্তি মজুত, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে নজর রাখবে এই বিশেষ কন্ট্রোল রুম ৷ পাশাপাশি সরকারি ও বেসরকারি হাসপাতালের সমস্যাগুলির উপরও নজর রাখা হচ্ছে ৷ সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত কন্ট্রোল রুমকে নজরদারি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে ৷ তবে শুধু নবান্নেই নয় , অন্যান্য জেলাতেও কন্ট্রোল রুম খোলার নির্দেশ দেওয়া হয়েছে ৷
advertisement
এদিকে আজ শুক্রবারও রাজধানী দিল্লিতে সংসদ চত্ত্বরে কেন্দ্রীয় সরকারের নোট বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে অভিনব ধরনা কর্মসূচী জারি রেখেছিলেন তৃণমূল সাংসদরা ৷ সংসদ চত্ত্বরে হাঁড়ি, থালা নিয়ে ধরনায় বসেন তৃণমূলের সাংসদরা ৷
Location :
First Published :
Nov 18, 2016 12:45 PM IST
