গান লেখা ছাড়াও কবিতা লেখায়ও সিদ্ধহস্ত মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই তিনি প্রায় দেড় হাজার কবিতা লিখে ফেলেছেন বলে জানিয়েছেন নিজেই। তবে গান লেখার উদ্দেশ্যও স্পষ্ট করেছেন মুখ্যমন্ত্রী—“মানুষের আনন্দ আর আশার বার্তা পৌঁছে দেওয়ার জন্যই আমি গান লিখি। দুর্গাপুজো আমাদের সর্বজনীন উৎসব। এখানে মিলন, সম্প্রীতি ও আনন্দের বার্তা লুকিয়ে থাকে। আমি চাই আমার গানগুলির মাধ্যমে সেই বার্তাই আরও ছড়িয়ে পড়ুক।”
advertisement
প্রতিবছরের মতো এবারও কলকাতার বেশ কিছু নামী পুজোয় মমতার লেখা গান বাজবে। আগের বছর সুরুচি সংঘের পুজোর গান তিনি রচনা করেছিলেন। শোনা যাচ্ছে, এবারের টালা প্রত্যয়ের পুজোর গানও লিখবেন তিনি।
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Sep 06, 2025 9:55 AM IST
