TRENDING:

Mamata Banerjee Meets C V Anand Bose: 'ওনার সঙ্গে অবিচার হয়েছে!' রাজ্য সরকারের অতিথিশালায় আনন্দ বোস, দেখা করলেন মমতা

Last Updated:

গত বৃহস্পতিবার আচমকাই দিল্লি গিয়ে রাজ্যপালের পদ থেকে ইস্তফা দেন সি ভি আনন্দ বোস৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
প্রাক্তন রাজ্যপাল সি ভি আনন্দ বোসের সঙ্গে দেখা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ মঙ্গলবার ধর্না প্রত্যাহারের পরই ধর্মতলা থেকে সরাসরি সি ভি আনন্দ বোসের সঙ্গে দেখা করতে যান মুখ্যমন্ত্রী৷ তিনি যে রাজ্যপালের সঙ্গে দেখা করতে যাচ্ছেন তা আগে জানিয়েও দেন মুখ্যমন্ত্রী৷
বোসের পদত্যাগের পরই অভিযোগ হতবাক মমতার সি ভি আনন্দ বোসের সঙ্গে দেখা করলেন মুখ্যমন্ত্রী৷
বোসের পদত্যাগের পরই অভিযোগ হতবাক মমতার সি ভি আনন্দ বোসের সঙ্গে দেখা করলেন মুখ্যমন্ত্রী৷
advertisement

দিল্লিতে গিয়ে ইস্তফা দেওয়ার পর কলকাতায় ফিরে আর রাজভবন মুখো হননি সি ভি আনন্দ বোস৷ আলিপুরে রাজ্য সরকারের অতিথিশালায় রয়েছেন তিনি৷ মুখ্যমন্ত্রী অবশ্য দাবি করেছেন, প্রাক্তন রাজ্যপাল নিজে হোটেলে থাকতে চেয়েছিলেন৷ কিন্তু তিনিই তাঁকে রাজ্য সরকারের অতিথিশালায় থাকার জন্য অনুরোধ করেন৷

প্রাক্তন রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করে বেরনোর পর তাঁকে সরিয়ে দেওয়ার বিরুদ্ধে ফের সরব হন মুখ্যমন্ত্রী৷ মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বাংলার শিষ্টাচার মেনে দেখা করতে এসেছি৷ ওনার সঙ্গে অবিচার হয়েছে৷ পাঁচ বছরের মেয়াদ ছিল৷ দেড় বছর আগেই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ভাবে নির্বাচনের আগে ওনাকে সরিয়ে দেওয়া হল৷ ওনাকে আমার মনের কথা আমি বলে এসেছি৷ ওনার সেদিন বাগডোগরা যাওয়ার কথা ছিল৷ তার আগে ওনাকে দিল্লিতে ডেকে নেওয়া হল৷ উনি আগামিকাল চলে যাচ্ছেন। ওনার সঙ্গে অনেক দিন কাজ করেছি। আমার সঙ্গে সম্পর্ক ভাল। ওনার পরিবারের সঙ্গেও সম্পর্ক ভাল।

advertisement

আরও পড়ুন: ব্রিগেডে নরেন্দ্র মোদির সভার পরেই ১৫-১৬ তারিখ ভোট ঘোষণা? কমিশনকে নিশানা করে ধর্মতলায় দাবি মমতার

রাজ্যপাল থাকাকালীন মুখ্যমন্ত্রীর সঙ্গে একাধিক বার সংঘাতে জড়িয়েছিলেন সি ভি আনন্দ বোস৷ ইস্তফা দেওয়ার পর সেই তিনিই রয়েছেন নিউ আলিপুরের রাজ্য সরকারি অতিথিশালায়৷ মুখ্যমন্ত্রী অবশ্য দাবি করেছেন, সি ভি আনন্দ বোস কলকাতায় ফিরে হোটেলেই থাকতে চেয়েছিলেন৷ মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘ওঁর মর্যাদা বোধ রয়েছে৷ উনি হোটেলেই থাকতে চেয়েছিলেন৷ আমিই বললাম, হোটেলে কেন থাকবেন৷ সৌজন্য রয়েছে, ওখানে থাকুন৷’ প্রাক্তন রাজ্যপালকে তিনি আবারও বাংলায় আসতে অনুরোধ করেছেন বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
এভারেস্ট-কাঞ্চনজঙ্ঘা নয়,আর্জেন্টিনা সীমান্তের ওজোস ডেল সালাডো শৃঙ্গ জয় প্রফেসার অর্পিতার
আরও দেখুন

এ দিন ধর্মতলার মঞ্চ থেকেও সি ভি আনন্দ বোসকে সরিয়ে দেওয়ার পিছনের কারণ নিয়ে সন্দেহ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী৷ তিনি বলেন, ডাল মে কুছ কালা হ্যায়। সেই জন্যেই এক মাস আগে রাজ্যপাল বদল।

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
Mamata Banerjee Meets C V Anand Bose: 'ওনার সঙ্গে অবিচার হয়েছে!' রাজ্য সরকারের অতিথিশালায় আনন্দ বোস, দেখা করলেন মমতা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল