গত কয়েক সপ্তাহ ধরেই বিভিন্ন জেলায় প্রশাসনিক সভা করছেন মুখ্যমন্ত্রী। গত কয়েক দিনে সভা করেছেন জঙ্গলমহলের জেলাগুলিতে। বৃহস্পতিবার ঝাড়গ্রামে মমতা তাঁর সরকারের উন্নয়নের খতিয়ান দেন। তখনই বলেন, ‘‘লক্ষ্মীর ভান্ডারের টাকা আগামী এপ্রিল মাস থেকে দ্বিগুণ হয়ে যাচ্ছে। যাঁরা ৫০০ টাকা পেতেন, তাঁরা ১০০০ টাকা করে পাবেন। যাঁরা ১০০০ টাকা পেতেন, তাঁরা ১২০০ টাকা পাবেন। মা-বোনেদের হাতখরচের জন্য কারও মুখাপেক্ষী হয়ে থাকতে হবে না। আর মনে রাখবেন এই প্রকল্পের সুবিধা কোনও দিন বন্ধ হবে না।’’
advertisement
ভোটের দিন ঘোষণা না হলেও তা কিন্তু একেবারে দোরগোড়ায়। এতটুকু জমি ছাড়তে রাজি নয় কেউ। ময়দানে নেমে পড়েছে শাসক-বিরোধী দুইপক্ষই। এমতাবস্থায় লোকসভা নির্বাচনের প্রাক্কালে লক্ষ্মীর ভান্ডারের ভাতা বাড়ানো কি অন্যতম প্রচার কৌশল? উঠছে প্রশ্ন।
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
Mar 01, 2024 3:04 PM IST
