TRENDING:

Mamata Banerjee: চলতি সপ্তাহেই অস্ত্রোপচার মুখ্যমন্ত্রীর! কবে ভর্তি হচ্ছেন হাসপাতালে? নিজেই জানালেন মমতা

Last Updated:

গত ২৭ জুন উত্তরবঙ্গে দুর্যোগের মুখে পড়ে মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার৷ কপ্টার চালকের তৎপরতায় অবশ্য দ্রুত সেবক এয়ারবেসে জরুরি অবতরণ করা সম্ভব হয়৷ কিন্তু,হেলিকপ্টার থেকে নামার সময়ে হাঁটু এবং কমরে ব্যথা পান মমতা৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: হাঁটু, কোমরে ব্যথা রয়েছে৷ পঞ্চায়েতের আগে ময়দানে নেমে তেমন প্রচার করতে পারছেন না৷ বেশির ভাগ ক্ষেত্রে ভার্চুয়াল মাধ্যমে তাঁর বার্তা পৌঁছে যাচ্ছে জন সাধারণ থেকে নেতা কর্মীদের কাছে৷ এমন পরিস্থিতিতে হয়ত চলতি সপ্তাহেই হবে তাঁর অস্ত্রোপচার৷
advertisement

নিউজ ১৮ বাংলাকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, ‘‘আমার ছোট ছোট কয়েকটা সার্জারি আছে। তিন-চারদিনে সেটা হয়ে যাবে৷ হাঁটু আর কোমরে চোট আছে। গত কয়েকদিনে থেরাপি চলছে৷’’

আরও পড়ুন: বিরাট সমস্যা গোষ্ঠীকোন্দল! অভিষেকের তৎপরতায় কি ফল হবে ভোটবাক্সে? আজ ফের প্রচার

মুখ্যমন্ত্রী কথায়, ‘‘এমনি শারীরিক ভাবে ঠিক আছি৷ ৩০ সেকেন্ড সময় নিলে সেদিন হেলিকপ্টার ক্র‍্যাশ হয়ে যেত। আমাকে হেলিকপ্টার থেকে লাফিয়ে নামতে হয়েছে৷ জাম্প করে নামার সময় আমার হাঁটুতে চোট লেগেছে৷ টিস্যু আর লিগামেন্টে চোট আছে৷ কোমরেও লেগেছে৷ আমাকে চিকিৎসকরা হাসপাতালে ভর্তি হতে বলেছিলেন। কিন্তু আমি ভাবলাম, হাসপাতালে থেকে চিকিৎসা করালে একটা বেড অকুপ্যাই হবে, কয়েকজন চিকিৎসকে ব্যস্ত রাখতে হবে৷ তাই ভাবলাম, ঘরে বসে কাজগুলো করেনি৷ তার মানে সাত-আটদিন ট্রিটমেন্ট করিয়ে নেব ভাবলাম, তারপর হাসপাতালে যাব৷ এখন দিনে ৪ ঘণ্টা থেরাপি চলছে৷ থেরাপি চললে মনের উপর একটা ঝড় যায়৷ এখন সোজা হাঁটতে পারছি একটু-একটু৷ তবু হাঁটু আর কোমরে লাগছে৷’’

advertisement

সূত্রের খবর, মুখ্যমন্ত্রীর হাঁটু এবং লিগামেন্টের সমস্যার নিরসন করতে কিছু ছোট ছোট প্রসিডিওর করার পরিকল্পনা করেছেন এসএসকেএমের চিকিৎসকেরা৷ সে জন্য তাঁকে হাসপাতালে দু-চার দিন ভর্তি থাকতে হতে পারে৷ সেক্ষেত্রে, এসএসকেএম এর উডবার্ন ব্লকেই মুখ্যমন্ত্রী থাকতে পারেন বলে জানা যাচ্ছে৷ মুখ্যমন্ত্রী নিজেই তাঁর অস্ত্রোপচারেরও কথা জানিয়েছেন৷ জানান, তিনি কবে হাসপাতালে ভর্তি হতে পারেন৷

advertisement

আরও পড়ুন: মাঝে আর মাত্র ২দিন! পঞ্চায়েতে কোথায় কত কেন্দ্রীয় বাহিনী, সামনে এল বিস্তারিত তালিকা, দেখে নিন

সাক্ষাৎকারে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘চিকিৎসকরা আমাকে অনুমতি দিল না আর সভা করার। আগামী ৬ তারিখ আমি হাসপাতালে যাব৷ সেখানে মাইনর অপারেশন বা সার্জারি আছে। চার, পাঁচ ঘণ্টার ব্যাপার৷ তারপর তিন-চারদিন লাগবে৷’’

সেরা ভিডিও

আরও দেখুন
খর রোদে নির্বাচনের প্রচারে বেরিয়ে মানবিকতার নজির, গলায় স্টেথোস্কোপ নিয়ে অসুস্থ শিশুর চিকিৎসায় ব্যস্ত তৃণমূল প্রার্থী
আরও দেখুন

গত ২৭ জুন উত্তরবঙ্গে দুর্যোগের মুখে পড়ে মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার৷ কপ্টার চালকের তৎপরতায় অবশ্য দ্রুত সেবক এয়ারবেসে জরুরি অবতরণ করা সম্ভব হয়৷ কিন্তু,হেলিকপ্টার থেকে নামার সময়ে হাঁটু এবং কমরে ব্যথা পান মমতা৷ কলকাতায় ফিরলে সঙ্গে সঙ্গেই তাঁকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ এমআরআই-এ দেখা যায়, বাঁ হাঁটুর লিগামেন্ট ও হিপজয়েন্টের লিগামেন্টে চোট রয়েছে। বাঁ হাঁটুতেও সমস্যা রয়েছে৷ সেই সময়ে চিকিৎসকেরা তাঁকে হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দিলেও তিনি বাড়ি ফিরে যান৷ বর্তমানে তাঁর থেরাপি চলছে৷ চলতি সপ্তাহেই হয়ত হবে অস্ত্রোপচার৷

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Mamata Banerjee: চলতি সপ্তাহেই অস্ত্রোপচার মুখ্যমন্ত্রীর! কবে ভর্তি হচ্ছেন হাসপাতালে? নিজেই জানালেন মমতা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল