TRENDING:

Mamata Banerjee on Constitution Bill: 'কালো দিন, কালো বিল!' সংবিধান সংশোধনী বিল 'গণতন্ত্রের মৃত্যুঘণ্টা', মমতার নিশানায় মোদি-শাহ

Last Updated:

নতুন এই বিল আইনে পরিণত হলে গ্রেফতার হওয়ার পর তিরিশ দিন হেফাজতে থাকলে পদ ছাড়তে হবে প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী এবং মন্ত্রীদের৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
সংবিধান সংশোধনী বিলের তীব্র সমালোচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ কেন্দ্রের নতুন এই বিলের সঙ্গে সুপার-ইমারজেন্সির তুলনা টানলেন তৃণমূলনেত্রী৷ তাঁর অভিযোগ, দেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে চিরতরে শেষ করে দিতেই এই বিল আনছে কেন্দ্রীয় সরকার৷
সংবিধান সংশোধনী বিলের সমালোচনায় মমতা৷
সংবিধান সংশোধনী বিলের সমালোচনায় মমতা৷
advertisement

আজই লোকসভায় সংবিধান সংশোধনী বিল পেশ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ নতুন এই বিল আইনে পরিণত হলে গ্রেফতার হওয়ার পর তিরিশ দিন হেফাজতে থাকলে পদ ছাড়তে হবে প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী এবং মন্ত্রীদের৷ বিরোধী শিবিরের অভিযোগ, কেন্দ্রীয় এজেন্সি ব্যবহার করে বিরোধী পক্ষের মুখ্যমন্ত্রীদের ক্ষমতাচ্যুত করতেই এই আইন আনছে মোদি সরকার৷

নতুন এই বিলের তীব্র সমালোচনা করে এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী লেখেন, ‘প্রস্তাবিত ১৩০তম সংবিধান সংশোধনী বিলের তীব্র বিরোধিতা করছি৷ এই পদক্ষেপকে ভারতের গণতান্ত্রিক অধ্যায়কে শেষ করে সুপার ইমারজেন্সির দিকে এগিয়ে যাওয়ার ধাপ হিসেবেই নিন্দা করছি৷ এই দমনমূলক আইন ভারতের গণতান্ত্রিক এবং যুক্তরাষ্ট্রীয় কাঠামোর জন্য মৃত্যুঘণ্টার সমান৷’

advertisement

একই সঙ্গে ভোটার তালিকার বিশেষ সংশোধন বা এসআইআর-এরও সমালোচনা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ তৃণমূলনেত্রীর কথায়, ‘এটি কেন্দ্রের অতি নিপীড়ণমূলক একটি পদক্ষেপ হিসেবে দাবি করেছেন তৃণমূলনেত্রী৷’

মুখ্যমন্ত্রীর কথায়, ‘এই আইন ভারতের বিচারব্যবস্থার স্বাধীনতাকেও শেষ করে দিতে চলেছে৷ আমরা যা দেখছি, সেটা নজিরবিহীন৷ এটি ভারতের গণতান্ত্রিক ব্যবস্থার আত্মায় আঘাত৷ মুখ্যমন্ত্রীর অভিযোগ, নতুন এই আইন ভারতের আদালতগুলির ন্যায়বিচারের ক্ষমতাকেই কেড়ে নেবে৷ মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘এই বিপজ্জনক ক্ষমতার অপব্যবহারকে আমাদের প্রতিরোধ করতেই হবে৷ আমাদের সংবিধান সাময়িক ভাবে ক্ষমতায় থাকা কারও হাতের সম্পত্তি নয়৷ এর অধিকার একমাত্র ভারতীয়দের৷”

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
৪০ বছর পিছিয়ে উনুনে ফিরছে শহর! গ্যাসের সঙ্কট, শিলিগুড়িতে রাতারাতি জমজমাট ‘ঘুঁটে বাজার’! দেদার বিক্রি
আরও দেখুন

তৃণমূলনেত্রীর আরও অভিযোগ, ‘এই বিলের একমাত্র উদ্দেশ্য এক ব্যক্তি-এক সরকার- এক দলের নীতিকে পোক্ত করা৷’ মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন, ‘জনমতকে উপেক্ষা করে ইডি, সিবিআই-এর হাতে একতরফা ক্ষমতা তুলে দিতেই এই বিল আনা হচ্ছে৷ যাতে নির্বাচিত সরকারের কাজে ইচ্ছে মতো হস্তক্ষেপ করতে পারে কেন্দ্রীয় সরকার৷ মুখ্যমন্ত্রী লিখেছেন, এই পদক্ষেপ আমাদের সংবিধান প্রদত্ত প্রাথমিক অধিকারগুলিকে খর্ব করে প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে অশুভ ক্ষমতার অধিকারী করে দেওয়ার চেষ্টা৷ যে কোনও মূল্যে এই বিলকে আটকাতে হবে৷ গণতন্ত্রকে যে কোনও ভাবে রক্ষা করতেই হবে৷ আদালত, অধিকার, গণতন্ত্রকে কেড়ে নেওয়ার এই চেষ্টাকে মানুষ কোনওভাবেই ক্ষমা করবে না৷’

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
Mamata Banerjee on Constitution Bill: 'কালো দিন, কালো বিল!' সংবিধান সংশোধনী বিল 'গণতন্ত্রের মৃত্যুঘণ্টা', মমতার নিশানায় মোদি-শাহ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল