TRENDING:

Mamata Banerjee: ‘মেঘের আড়াল থেকে না লড়ে, প্রার্থী হন বিজেপির’! পুলিশে হঠাৎ রদবদল, নির্বাচন কমিশনকে সরাসরি তোপ দাগলেন মমতা

Last Updated:

Mamata Banerjee: মঙ্গলবার প্রার্থী তালিকা ঘোষণা করল তৃণমূল নির্বাচন৷ কমিশনকে তোপ দাগলেন মমতা৷ তিনি বলেন, ‘‘মেঘের আড়াল থেকে না লড়ে, প্রার্থী হন বিজেপির। বাংলার জন্য ওরা হয়েছে হ্যাংলা৷’’

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: বিধানসভা ভোটের প্রার্থী তালিকা ঘোষণা করে দিল তৃণমূল৷ প্রার্থী তালিকা ঘোষণার দিনেও নির্বাচন কমিশনকে তোপ দাগলেন মমতা৷ তিনি বলেন, ‘‘মেঘের আড়াল থেকে না লড়ে, প্রার্থী হন বিজেপির। বাংলার জন্য ওরা হয়েছে হ্যাংলা৷’’
‘মেঘের আড়াল থেকে না লড়ে, প্রার্থী হন বিজেপির’! পুলিশে হঠাৎ রদবদল, নির্বাচন কমিশনকে সরাসরি তোপ দাগলেন মমতা
‘মেঘের আড়াল থেকে না লড়ে, প্রার্থী হন বিজেপির’! পুলিশে হঠাৎ রদবদল, নির্বাচন কমিশনকে সরাসরি তোপ দাগলেন মমতা
advertisement

মমতা বলেন, ‘‘আপনাদের শুভ বুদ্ধির উদয় হোক। আপনারা এজেন্সি দিয়ে কল কাঠি না নাড়িয়ে, পেট্রল, ডিজেলের সঙ্কট না করে আসুন না, রাজনৈতিক ভাবে লড়াই করুন। বিজেপি এর কমিশনকে বলব ব্রিলিয়ান্ট খেলা খেলছেন। নোটিফিকেশন হল না, ডিজি, সিপি, এডিজি থেকে সব চেঞ্জ করে দিন। খেলাটা মেঘের আড়াল থেকে বিজেপি এর কথায় কেন খেলছেন? সব বিধি যখন ভাঙছেন, তখন এবার প্রচারে নামুন। সব অফিসারই আমাদের অফিসার যারা বাংলায় কাজ করে। ইলেকশন ডিক্লেয়ার হলেও সরকার কিন্তু থাকে। আগের বার যা পেয়েছিল এবার আরও তলানিতে যাবে বিজেপি।’’

advertisement

আরও পড়ুন: ‘২০২৬ এ ২২৬ এর বেশি আসন পেয়ে জিতব’! প্রার্থী তালিকা ঘোষণার আগেই জানিয়ে দিলেন মমতা, কমিশনকেও তোপ

সেরা ভিডিও

আরও দেখুন
ভোট দিতে পারবেন কিনা তা নিয়ে বাড়ছে দুশ্চিন্তা! ট্রাইব্যুনালের আবেদনে কৃষ্ণনগরে উপচে পড়ছে ভিড়
আরও দেখুন

মমতা বন্দ্যোপাধ্যায় জানান, ‘‘মানুষকে প্যানিক করা, এস আই আর এর নাম লাইন করা, নোট বন্দির নাম লাইন করা, এই লড়াই এ এ বাংলা জিতবে। আমাদের হাত থেকে সব ক্ষমতা কেড়ে নিয়েছেন কিন্তু একটা ক্ষমতা কাড়তে পারেননি। সেটা হচ্ছে মানুষের ক্ষমতা। বিজেপির পার্টি অফিসে বসে চেঞ্জ করছেন। সব দ্বায়িত্ব নির্বাচন কমিশন, বিজেপি কে নিতে হবে। কয়েক লক্ষ সেন্ট্রাল ফোর্স নিয়ে আসবে তাদের খাওয়াবে কে? স্কুলে কী বন্ধ হয়ে যাবে? আর্মস সাপ্লাই ককরবে, টাকা সাপ্লাই করবে তার জন্য এদের নিয়ে আসা হল।’’

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Mamata Banerjee: ‘মেঘের আড়াল থেকে না লড়ে, প্রার্থী হন বিজেপির’! পুলিশে হঠাৎ রদবদল, নির্বাচন কমিশনকে সরাসরি তোপ দাগলেন মমতা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল