TRENDING:

'আগে তো প্রমাণ করতে হবে', বিস্ফোরক মমতা! ইডি-কে বেনজির আক্রমণ, তোলপাড় বাংলা

Last Updated:

Mamata Banerjee: তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়, ''ইডি সকালে ঘুম থেকে উঠেই বেরিয়ে পড়ছে। মলয় নিজে জানিয়ে দিয়েছে নিজের জবাব। আমি চাই বিজেপি এজেন্সিকে আরও বেশি করে ব্যবহার করুক।''

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: বৃহস্পতিবার তৃণমূল কংগ্রেসের বিশেষ অধিবেশন থেকে বিজেপি তথা কেন্দ্রীয় এজেন্সিগুলির বিরুদ্ধে রুদ্রমূর্তি ধারন করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সুপ্রিমোর কথায়, ''ইডি সকালে ঘুম থেকে উঠেই বেরিয়ে পড়ছে। মলয় নিজে জানিয়ে দিয়েছে নিজের জবাব। আমি চাই বিজেপি এজেন্সিকে আরও বেশি করে ব্যবহার করুক। তাতে আমাদের লাভ বেশি। ছবি দেখিয়ে বলছে, এত এত কোটি কোটি টাকা, গয়না উদ্ধার হয়েছে। কী প্রমাণ আছে তার? আগে তো প্রমাণ করতে হবে।''
মমতার বিস্ফোরণ
মমতার বিস্ফোরণ
advertisement

দিল্লিতে নেতাজি মূর্তি নিয়ে এদিন ফের কেন্দ্রকে বিঁধেছেন মমতা। লিখেছেন, ''আমাদের আন্ডার সেক্রেটারি মারফত একটি চিঠি পাঠানো হয়। দিল্লিতে নেতাজির স্ট্যাচু উদ্বোধন নিয়ে আমাদের সেভাবে কিছু জানানো হয়নি। মুখ্যসচিব উত্তর দিয়েছেন। ওরা তো সব ভেঙে দিয়েছে। আমি তাই আগে করে দিলাম। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা রয়েছেন দিল্লিতে। আমাদের তো কিছু জানানো হয়নি।''

advertisement

আরও পড়ুন: রাজনীতি থেকে অবসর নেবেন মদন মিত্র? তৃণমূল বিধায়কের মন্তব্যে তোলপাড় বাংলা

মমতার সংযোজন, ''আঘাত না করলে আমি প্রত্যাঘাত করি না। ভাবছে, তৃণমূলের কিছু স্ট্রং নেতাদের জেলে ঢুকিয়ে কর্মীদের ভয় দেখাবে। তৃণমূলের কর্মীরা ভয় পায় না। তারা লড়াই করতে জানে। তৃণমূলের ৯৯% কর্মী সৎ। দু-একজন দোষ করে থাকলে আইনত ব্যবস্থা হবে। কিন্তু তার জন্য গোটা দলটাকে চোর বলা হচ্ছে।''

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
WBCS পরীক্ষায় সাফল্যের টিপস! পরীক্ষার্থীদের একগুচ্ছ পরামর্শ দিলেন জেলাশাসক
আরও দেখুন

বিস্তারিত আসছে...

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
'আগে তো প্রমাণ করতে হবে', বিস্ফোরক মমতা! ইডি-কে বেনজির আক্রমণ, তোলপাড় বাংলা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল