চব্বিশ ঘণ্টারও বেশি সময় ধরে মাঝেরহাট সেতুতে জারি উদ্ধারকাজ। মঙ্গবার বিকেল ৪.৪০ নাগাদ ভেঙে পড়ে মাঝেরহাট ব্রিজের একাংশ ৷ ধ্বংসস্তূপ থেকে উদ্ধারকাজ জোরকদমে। মাঝেরহাটে রাতভর চলে উদ্ধারকাজ। সেতুতে গর্ত করে তল্লাশি চালানো হয়। স্নিফার ডগ নিয়ে তল্লাশিও করা হয়। ব্রিজ ভেঙে মৃত্যু হয় ১জনের, আহত ৩৩। যদিও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে ভর্তি ১৪। ধ্বংসস্তূপে দুজনের আটকে থাকার আশঙ্কা।
advertisement
উদ্ধারকাজে এনডিআরএফ, পুলিশ, দমকল। ক্রেন, পেলোডার দিয়ে চলছে উদ্ধারকাজ। দুর্ঘটনাস্থলে যায় ফরেনসিক দল। ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ বিশেষজ্ঞদের। বিপর্যয়ের পর থেকেই খোঁজ মিলছে না মেট্রোপ্রকল্পের দুই কর্মীর। বিপুল ধ্বংসস্তূপ সরিয়েই চলছে প্রাণের সন্ধান।
Location :
First Published :
Sep 05, 2018 6:55 PM IST
