মহুয়া নিয়ে বিজেপিকে তীব্র আক্রমণ শানায় তৃণমূল। দলের মুখপাত্র কুণাল ঘোষ তাঁর প্রতিক্রিয়ায় আরও বলেন, “বিজেপি আসলে যারা তাদের বিরুদ্ধে সরব হচ্ছেন। জনবিরোধী নীতি নিয়ে যারা সরব তাদের বিরুদ্ধে এই সিদ্ধান্ত। ভোটে হারাতে পারে না। তাই এই সব করছে।”
“মহুয়া একাই লড়াই লড়তে সচেষ্ট। বিজেপির মুখোশ খুলে দেওয়ার লড়াই তিনি চালাচ্ছেন। সাংসদ পদ খারিজের সুপারিশের তীব্র বিরোধিতা করছি। দেশ প্রতিবাদ করছে। ব্যাকডোর পলিটিক্স করছে বিজেপি । তারা রাজনৈতিক ভাবে পারছে না। তারা দুর্বল আর তাই এই কাজ করছে।”
advertisement
একইসঙ্গে মহুয়ার সপক্ষে সুর চড়িয়ে কুণালের মন্তব্য, “মহুয়া মৈত্র্য স্পষ্ট ভাবে উত্তর দিয়েছেন। এর সঙ্গে জাতীয় সুরক্ষার আপোষের কোনও সম্পর্ক নেই। মহিলা সাংসদকে যা প্রশ্ন করা হয়েছে তা পূর্ব পরিকল্পিত চিত্রনাট্য বই কিছু নয়।”
Location :
Kolkata,West Bengal
First Published :
Nov 09, 2023 6:47 PM IST
