TRENDING:

নিয়ম ভেঙে বিজেপি-র প্রার্থী, স্বপন দাশগুপ্তের সাংসদ পদ খারিজের দাবি মহুয়ার

Last Updated:

রবিবার বিজেপি যে প্রার্থী তালিকা প্রকাশ করেছে, তার মধ্যে নাম রয়েছে স্বপন দাশগুপ্তের৷ তাঁকে হুগলির তারকেশ্বর থেকে প্রার্থী করা হয়েছে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: নিয়ম ভঙ্গের অভিযোগে বিজেপি প্রার্থী স্বপন দাশগুপ্তের সাংসদ পদ খারিজ করার দাবি জানালেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র৷ তৃণমূল সাংসদের দাবি, শপথ গ্রহণের পর ছ' মাস পেরিয়ে গেলে রাজ্যসভার কোনও মনোনীত সাংসদ কোনও রাজনৈতিক দলে যোগ দিতে পারেন না৷ সংবিধানের দশম তফশিলে কী ব্যাখ্যা দেওয়া আছে, ট্যুইটে তারও উল্লেখ করেছেন মহুয়া৷
advertisement

রবিবার বিজেপি যে প্রার্থী তালিকা প্রকাশ করেছে, তার মধ্যে নাম রয়েছে স্বপন দাশগুপ্তের৷ তাঁকে হুগলির তারকেশ্বর থেকে প্রার্থী করা হয়েছে৷

ট্যুইটারে মহুয়া লিখেছেন, 'স্বপন দাশগুপ্ত পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপি-র প্রার্থী হয়েছেন৷ সংবিধানের দশম তফশিল অনুযায়ী কোনও মনোনীত সদস্য যদি শপথ গ্রহণ থেকে ছ' মাস কেটে যাওয়ার পরে কোনও রাজনৈতিক দলে যোগ দেন, তাহলে তাঁর সদস্যপদ খারিজ হওয়া উচিত৷ উনি ২০১৬ সালে শপথ নেন, এখন বিজেপি-তে যোগ দেওয়ার জন্য তাঁর সাংসদপদ খারিজ হওয়া উচিত৷'

advertisement

এর পরই আরও একটি ট্যুইট করেন মহুয়া৷ সেই ট্যুইটে রাজ্য সভার মনোনীত সদস্যদের তালিকা পোস্ট করেন মহুয়া৷ যার মধ্যে রয়েছে স্বপন দাশগুপ্তের নাম৷

সেরা ভিডিও

আরও দেখুন
হনুমান মন্দির উদ্বোধনে বিরাট চমক, শোভাযাত্রায় অংশ নিল আট থেকে আশি, উপচে পড়ল মানুষের ঢল, কোথায় জানেন?
আরও দেখুন

রবিবার মোট ৬৬ জন প্রার্থীর নাম ঘোষণা করেছিল বিজেপি৷ যার মধ্যে বড় চমক ছিল চার সাংসদের নাম৷ স্বপন দাশগুপ্ত ছাড়াও বাবুল সুপ্রিয়, নিশীথ প্রামাণিক এবং লকেট চট্টোপাধ্যায়কে প্রার্থী করেছে বিজেপি৷ স্বপন দাশগুপ্ত ছাড়া বাকি তিন জনই অবশ্য লোকসভার সদস্য৷

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
নিয়ম ভেঙে বিজেপি-র প্রার্থী, স্বপন দাশগুপ্তের সাংসদ পদ খারিজের দাবি মহুয়ার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল