TRENDING:

WB 10th Result 2019: ডাক্তার হতে চায় মাধ্যমিকে প্রথম সৌগত দাস, কীভাবে এল এই সাফল্য?

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: এবারের মাধ্যমিকে প্রথম হলেন পূর্ব মেদিনীপুরের মহম্মদপুর দেশপ্রাণ বিদ্যাপীঠের ছাত্র সৌগত দাস ৷
advertisement

সৌগত দাসের প্রাপ্ত নম্বর- ৬৯৪ ৷ শতকরা ৯৯.৯৮ পেয়ে এ বছরের মাধ্যমিকে প্রথম হলেন পূর্ব মেদিনীপুরের সৌগত দাস ৷

ফল প্রকাশের পরেই সৌগত দাসের বাড়িতে পৌঁছে গিয়েছিল News18Bangla ৷ সৌগত জানালেন, ‘আমি ভাবতেই পারেনি এতো ভালো রেজাল্ট হবে ৷ একেবারে প্রথম হব, সেটা ভাবতে পারেনি ৷ তবে খুব ভালো লাগছে ৷’

advertisement

সৌগতের বাবা অঙ্কের শিক্ষক ৷ বাবার কাছেই অঙ্ক পড়ত সৌগত ৷ তবে প্রত্যেকটি বিষয়েই সমান নজর দিয়েছে সে ৷ স্কুলের শিক্ষকদেরও সাহায্য পেয়েছে প্রচুর ৷

সৌগতের কথায়, ‘প্রতিদিন একটা করে বিষয় পড়তাম ৷ সারাদিন ৭ থেকে ৮ ঘণ্টা পড়াশুনো করতাম ৷ খেলাধুলো খুব একটা বেশি করতাম না ৷ মা-বাবা দু’জনেই পড়াশুনোর দিকে নজর দিত ৷ ’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বাঁকুড়ার আবহাওয়ায় নাটকীয় পরিবর্তন! কাঁচা সবজি-আলু চাষে ক্ষতির আশঙ্কা
আরও দেখুন

মেডিক্যাল নিয়েই পড়াশুনো এগিয়ে নিয়ে যেতে চায় মাধ্যমিকে প্রথম পূর্ব মেদিনীপুরের সৌগত দাস ৷

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
WB 10th Result 2019: ডাক্তার হতে চায় মাধ্যমিকে প্রথম সৌগত দাস, কীভাবে এল এই সাফল্য?