এদিকে, পঞ্চায়েত নির্বাচনের মতোই লোকসভা ভোটেও নজরদারি চালাতে চলেছেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল সি ভি আনন্দ বোস। রাজ্যে লোকসভার প্রথম দফার ভোটে কোচবিহারে যাচ্ছেনতিনি। আগামিকালই কোচবিহারের উদ্দেশে রওনা দেওয়ার কথা তাঁর।
ভোটের দিন কোচবিহার থেকে ভোট নিয়ে নজরদারি করবেন রাজ্যপাল। পঞ্চায়েত ভোটে কোচবিহার থেকে অশান্তির অভিযোগ উঠেছিল। তারপরেই কোচবিহার ছুটে গিয়েছিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস।
advertisement
আরও পড়ুন: উচ্ছের সঙ্গে দই খেলে কী হয় জানেন? জানলে কোনওদিন ভুলেও করবেন না এই কাজ
সম্প্রতি লোকসভা ভোট ঘোষণার পরেও উত্তপ্ত হয়েছিল কোচবিহার। তার জেরে কোচবিহার গিয়েছিলেন রাজ্যপাল। এবার লোকসভা ভোটের প্রথম দফায় কোচবিহার থেকেই নজরদারি করবেন রাজ্যপাল। ভোটের দিন ঘুরে দেখবেন এলাকা এলাকা।
Location :
West Bengal
First Published :
Apr 17, 2024 11:39 AM IST
