বর্ধমান-খানা-রামপুরহাট, বর্ধমান-ব্যান্ডেল, বর্ধমান-ডানকুনি লাইনে ৫টা থেকে বন্ধ ট্রেন ৷ অম্বিকা কালনা লাইনে সাড়ে ৫টা থেকে বন্ধ হয় ট্রেন চলাচল ৷ ফলে লাইনে একের পর এক দাঁড়িয়ে পড়ে ট্রেন ৷ স্টেশনে স্টেশনে আটকে যান আফিস ফেরতা বহু যাত্রী ৷ ৬টা নাগাদ লাইন থেকে গাছ সরাতে সক্ষম হন রেলকর্মীরা ৷ বারুইপাডা় রেলওয়ে ক্রসিং গেটটিও ভেঙে যায় ঝড়ে ৷ আধঘণ্টার চেষ্টায় কোনও মতে তা মেরামতি করা হয় ৷ ত্রিবেণী স্টেশনের কাছে গাছ ভেঙে পড়ায় ব্যান্ডেল-কাটওয়া লাইনেও ব্যহত হয় ট্রেন চলাচল ৷
advertisement
পাশাপাশি শিয়ালদ-ব্যারাকপুর মেইন লাইন, চক্ররেল লাইনেও ট্রেন চলাচল ব্যহত হয়েছে ৷ ফলে দমদম, টিটাগড় প্রভৃতি স্টেশনে বহুক্ষণ ট্রেন দাঁড়িয়ে থাকে ৷ ঘণ্টাখানেক পর ধীরে ধীরে শুরু হয় ট্রেন চলাচল ৷
Location :
First Published :
Apr 09, 2019 9:19 PM IST
