এই উদ্ধার হওয়া এই সিংহ শাবকটিকে নিয়ে আসা হয় আলিপুর চিড়িয়াখানায়। সেখানে বন কর্মীদের আদরে সে কাটিয়ে ফেলেছে ট্রমা। ভয় কাটিয়ে এখন ছুটে বেড়াচ্ছে মিষ্টি বাচ্চাটি। কিন্তু এই সিংহ শাবকটির একটা মিষ্টি নামতো দিতে হবে। অনেক ভেবে ঠিক করা হয়েছে 'সিম্বা'। সরকারি ভাবে এখনও নামকরণ হয়নি। তবে চিড়িয়াখানার কর্মীরা ছানাটিকে সিম্বা নামেই ডাকছেন। হলিউড ছবি 'দ্য লায়ন কিং' থেকেই উৎসাহিত হয়েছেন কর্মীরা। সেখানেও ছোট্ট সিংহটির নাম সিম্বা। সেই মতোই উদ্ধার হওয়া সিংহ শাবকটিও এখন সকলের আদরের সিম্বা।
advertisement
Location :
First Published :
Jul 01, 2019 9:12 PM IST
