TRENDING:

CPIM: যাদবপুর এবার চাই'ই চাই! বিকাশ রঞ্জনের সঙ্গে কাঁধে কাঁধ সুজনের, হারানো দুর্গ পুনরুদ্ধার করতে পারবে CPIM?

Last Updated:

পায়ে হেঁটে প্রচার সারলেন বিকাশরঞ্জন। প্রচারে পা মেলালেন সিপিএম নেতা সুজন ভট্টাচার্য। ভোটারদের দুয়ারে দুয়ারে বিকাশরঞ্জন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা:  নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়েছে ইতিমধ্যেই। আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে প্রার্থী তালিকা প্রকাশ করল বাম। জোরকদমে শুরু হয়ে গিয়েছে প্রচারও। রবিবাসরীয় ভোট প্রচারে জোর দিচ্ছেন সব প্রার্থীই। এদিন যাদবপুরের বিজয়গড় এলাকায় পাড়া পরিক্রমা করলেন সিপিআইএম প্রার্থী বিকাশরঞ্জন ভট্টাচার্য। সঙ্গে ছিলেন সুজন চক্রবর্তীও। প্রসঙ্গত যাবদপুর কেন্দ্র থেকে ভোটে দাঁড়াচ্ছেন বিকাশরঞ্জন।
জোরকদমে প্রচার
জোরকদমে প্রচার
advertisement

সোমবার কলকাতার আলিমুদ্দিন স্ট্রিটে দলের রাজ্য দফতরে সাংবাদিক বৈঠক করে প্রাথমিক প্রার্থিতালিকা ঘোষণা করা হয়। এই বৈঠকে উপস্থিত ছিলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, সিপিআই(এম) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম, ফরওয়ার্ড ব্লক রাজ্য সম্পাদক নরেন চট্টোপাধ্যায়, আরএসপি রাজ্য সম্পাদক তপন হোর এবং সিপিআই রাজ্য সম্পাদক স্বপন বন্দ্যোপাধ্যায়। বামেদের প্রথম দফার প্রার্থী তালিকায় যেমন ছাত্র এবং যুব রাজনীতির পরিচিত মুখ কলতান দাশগুপ্ত, সপ্তর্ষি দেব, দীপ্সিতা ধর, সায়ন বন্দ্যোপাধ্যায়দের নাম রয়েছে, সেরকমই প্রার্থী করা হয়েছে দলের প্রবীণ এবং পরিচিত মুখ বিকাশরঞ্জন ভট্টাচার্য, মানস মুখোপাধ্যায়দের৷ নদিয়ার কালীগঞ্জ থেকে প্রার্থী করা হয়েছে লোকসভা নির্বাচনের পর বোমার আঘাতে নিহত শিশুকন্যা তমান্নার মা সাবিনা ইয়াসমিনকে৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
‘মোদির সঙ্গে লড়তে পারেন কেবল মমতাই’! বাংলা জয় দূরে, বিজেপিকে দিল্লি বাঁচাতে বললেন কল্যাণ
আরও দেখুন

পশ্চিমবঙ্গ-সহ পাঁচ রাজ্যে ঘোষণা হয়েছে নির্বাচনের নির্ঘণ্ট। কলকাতায় ভোট হবে ২৯ এপ্রিল। প্রথম দফায় উত্তরবঙ্গ ও জঙ্গলমহল ভোট। ১৬ জেলায় প্রথম দফায় ভোট। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মুর্শিদাবাদ, দুই মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বীরভূম। ৭ জেলায় দ্বিতীয় দফায় ভোট। কলকাতা, দুই পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া, পূর্ব বর্ধমান।দ্বিতীয় দফাতেই হবে কলকাতার ভোট। ২০২১ সালের বিধানসভা নির্বাচন হয়েছিল আট দফায়। এ বার  দুই দফায় ভোট হবে। কমিশন সূত্রে খবর, কম দফায় ভোট হলেও পশ্চিমবঙ্গের রাজনৈতিক হিংসার কথা মাথায় রেখে বিপুল সংখ্যক কেন্দ্রীয় বাহিনী এবং পর্যবেক্ষক নিয়োগ করা হবে। অবাধ ও শান্তিপূর্ণ ভোট করাতে কমিশন বদ্ধপরিকর।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
CPIM: যাদবপুর এবার চাই'ই চাই! বিকাশ রঞ্জনের সঙ্গে কাঁধে কাঁধ সুজনের, হারানো দুর্গ পুনরুদ্ধার করতে পারবে CPIM?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল