গৃহস্থের বাড়িতে বাড়িতে চলছে লক্ষ্মী আরাধোনার তোড়জোড়। বারোয়ারি প্যান্ডেলের পাশাপাশি বাড়িতে বাড়িতেও চলছে লক্ষ্মী আরাধনার প্রস্তুতি। প্রার্থনা একটাই, ঘর আলো করে পরিবারে যে বিরাজ করে মা লক্ষী ৷ ধনদেবীর আরাধনায় মেতেছেন রাজ্যবাসী।
লক্ষী পুজো উপলক্ষে কলকাতার বিভিন্ন বাজার আগুন। বাজারে ঢুকলেই ছ্যাঁকা। সবজি থেকে ফল। ডাল থেকে ফুল। প্রতিমা থেকে সাজের উপকরণ। নিজের সাধ্যমত জিনিস কিনতে হিমসিম বাঙালী। এরকমই মনোভাব বেশিরভাগ ক্রেতার। কেউ লুচির সঙ্গে ছোলার ডালের ব্যবস্থা করতে গিয়ে নাজেহাল। কেউ ফুল কিনতে গিয়ে হতভম্ভ। সবজি, ফলের বাজারে ঢুকে ব্যাকফুটেও চলে গিয়েছেন কেউ কেউ। দাম বেড়েছে প্রতিমারও।
advertisement
তবু কোজাগরী লক্ষ্মীর আরাধনায় ত্রুটি রাখতে চাননা কেউই। নিজের সাধ্যমত বাজেট কাটছাঁট করেও লক্ষ্মীলাভের আশায় এখন জোর প্রস্তুতি বাঙালীর ঘরে ঘরে।
Location :
First Published :
Oct 05, 2017 9:44 AM IST
