TRENDING:

Kunal Ghosh News: 'CPIM-এর ওরাই বিজেপিকে ভোট দেয়!' এ কাদের কথা বললেন কুণাল ঘোষ! কারা দলবদলের বদলে ভোটবদল করে?

Last Updated:

Kunal Ghosh News: প্রতীক উর রহমান তৃণমূলে যোগ দিতেই এবার পাল্টা সিপিআইএমের দিকে আক্রমণের তীর শানালেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: প্রতীক উর রহমান তৃণমূলে যোগ দিতেই চেনা ছকে শুরু হয়েছে তাঁকে আক্রমণ। সোশ্যাল মিডিয়ায় প্রতীকের মুণ্ডপাত করছেন সিপিএম-এর সোশ্যাল মিডিয়া যোদ্ধারা। এহেন পরিস্থিতিতেই সিপিএমের দিকে আক্রমণের তীর শানালেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। একইসঙ্গে আদর্শের ঢাক পেটানো এই সিপিএমের নীতিহীন কলঙ্কের দাগ তুলে ধরে আপাদমস্তক ধুইয়ে দিলেন তিনি।
CPIM-কে আক্রমণ কুণাল ঘোষের
CPIM-কে আক্রমণ কুণাল ঘোষের
advertisement

সোশ্যাল মিডিয়ায় কুণাল লেখেন, ”সিপিএমের যারা এখন ‘দলে আছি, দলে থাকব’ বলে বেশি লাফাচ্ছে, এই প্যাথলজিকাল ফেরেব্বাজগুলোই বিজেপিকে ভোট দেয়। তাই সিপিএমের ভোট কমে, বিজেপির একটু বাড়ে। এরা হাতে বিজেপির পতাকা নিয়ে দলবদল করে না, আঙুলের চাপে ও ছাপে ভোটবদল করে। এরা ভোটবদলু। তৃণমূল বিধানসভায় এবার 250+।”

advertisement

আরও পড়ুন: ‘সেলিমদা-কে বলব, ক্ষমা করে দিন!’ দল বদলের পরই বিস্ফোরক মন্তব্য প্রতীক উর রহমানের! কেন ক্ষমা? শুনে চমকে উঠবেন

এর আগে প্রতীক উর রহমান সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ”যে কংগ্রেসের বিরুদ্ধে ওদের এত অভিযোগ ছিল, তাদের সঙ্গে জোট গড়তে ওদের নীতিতে বাধেনি। কেরলে যে কংগ্রেস খারাপ, বাংলায় সেটা ভাল। বাংলায় যে সিদ্ধার্থশংকর রায়, অধীর চৌধুরীর কংগ্রেস খারাপ ছিল, ২০১১ সালে ক্ষমতাচ্যুতির পর নিজেদের দুর্বলতা কাটাতে সেই কংগ্রেসেরই পদলেহন।’ অতীত তুলে ধরে তিনি আরও লিখেছিলেন, ‘সিপিএম থেকে গুচ্ছের নেতা, শংকর ঘোষ থেকে বঙ্কিম ঘোষ বেরিয়ে বিজেপিতে গেছেন। ওরা সোমনাথ চট্টোপাধ্যায় থেকে সইফুদ্দিন চৌধুরী, সমীর পুততুন্ড, সবাইকে অপমান করেছে।’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দুর্ঘটনায় ডান হাত হারিয়েছেন, বাঁ হাতেই ছবি এঁকে মমতা বন্দ্যোপাধ্যায়কে উপহার দিতে চান শিল্পী বিশ্বজিৎ
আরও দেখুন

প্রসঙ্গত, সমস্ত জল্পনা সত্যি করে গত ২১ ফেব্রুয়ারি সিপিএমের তরুণ কমরেড প্রতীক উর রহমান যোগ দিয়েছেন তৃণমূলে। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তাঁর এই দলবদলের পরই আলিমুদ্দিনের তরফে বহিষ্কার করা হয়েছে প্রতীক উরকে। অন্যদিকে বামেদের তরফে প্রতীক উরের বিরুদ্ধে শুরু হয়েছে আক্রমণ। এহেন পরিস্থিতির মাঝেই সিপিএমকে একহাত নিলেন কুণাল।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Kunal Ghosh News: 'CPIM-এর ওরাই বিজেপিকে ভোট দেয়!' এ কাদের কথা বললেন কুণাল ঘোষ! কারা দলবদলের বদলে ভোটবদল করে?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল