TRENDING:

এই মুহূর্তের সেরা ১০ টি খবর

Last Updated:

এই মুহূর্তের সেরা ১০ টি খবর

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
১.ইস্তানবুল বিমানবন্দরে আত্মঘাতী হামলা, নিহত ৩৬
advertisement

বুধবার জোড়া বিস্ফোরণে কেঁপে উঠল ইস্তানবুলের আতার্তুক বিমানবন্দর ৷ ঘটনায় প্রাণ হারিয়েছেন কমপক্ষে ৩৬ জন ৷ আহতের সংখ্যা  ১৪৭ জনেরও বেশি ৷ এদিন বিমানবন্দরে হামলা চালায় ৩ আততায়ী  ৷ কালো পোশাকে ছিল আততায়ীরা ৷ বিমানবন্দরে যাত্রীদের লক্ষ্য করে এলেপাথারি গুলি চালাতে থাকে আততায়ীরা ৷ জবাবে নিরাপত্তারক্ষীরা পালটা গুলি চালায় ৷ তখনই বিস্ফোরণ হয় ৷ ঘটনায় IS যোগ রয়েছে বলে সন্দেহ ৷ আপাতত বিমানবন্দর থেকে সমস্ত উড়ান বাতিল করা হয়েছে ৷ ‘হামলা চালিয়েছে IS জঙ্গি সংগঠন’,  বলে দাবি তুরস্কের প্রধানমন্ত্রী বিনালি ইলাদ্রিমের

advertisement

২. সিসিটিভি-তে ধরা পড়ল আত্মঘাতী জঙ্গিহানার ছবি !

ফের আরও একটা ভয়াবহ বিস্ফোরণ ঘটিয়ে ইউরোপ-সহ গোটা বিশ্বেই আতঙ্ক ছড়াল জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট ৷ বেলজিয়ামের বিমানবন্দরের পর এবার তাদের নিশানা ছিল তুরস্কের ইস্তানবুল আন্তর্জাতিক বিমানবন্দর ৷ মঙ্গলবার রাতে সেখানে আত্মঘাতী জঙ্গি হামলায় মৃত্যু হল কমপক্ষে ৩৬  জন মানুষের ৷ আহতের সংখ্যা শতাধিক ৷

advertisement

৩. হায়দরাবাদে IS মডিউলের খোঁজে NIA, আটক ১১

সন্দেহভাজন জঙ্গিদের খোঁজে বুধবার হায়দরাবাদের বিভিন্ন জায়গায়  জোরদার তল্লাশি চালাচ্ছে NIA ৷ ইতিমধ্যেই আটক করা হয়েছে বেশ কয়েকজনকে ৷ এদিন হায়দরাবাদে ১০ জায়গায় তল্লাশি চালিয়েছে এনআইএ ৷ সন্দেহভাজন ১১ জন আটক করা হয়েছে ৷

৪. আজ সপ্তম বেতন কমিশনের সুপারিশ নিয়ে সিদ্ধান্তের সম্ভাবনা

advertisement

বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে সপ্তম বেতন কমিশনের সুপারিশ নিয়ে সিদ্ধান্তের সম্ভাবনা ৷ মূল বেতনের ৫০ শতাংশ বৃদ্ধির সুপারিশ  করেছিল সপ্তম বেতন কমিশন ৷ মূল বেতনের সর্বনিম্ন ২০ শতাংশ বৃদ্ধির সুপারিশ ক্যাবিনেট সচিবের ৷

৫. বিদ্যুৎ উৎপাদন বাড়ানোর লক্ষ্যে রাজ্য সরকার

ছোট ও মাঝারি শিল্পের চাহিদা পূরণে বিদ্যুৎ উৎপাদন বাড়ানোর লক্ষ্যে রাজ্য সরকার। হাতে নেওয়া হচ্ছে একাধিক প্রকল্প। বুধবার বিধানসভায় বিদ্যুৎ দফতরের বাজেট পেশ করবেন মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। অর্থমন্ত্রীর অনুসরণে সেখানেও গুরুত্ব ছোট ও মাঝারি শিল্পে।

advertisement

৬. তামিলনাড়ুতে ফেসবুককাণ্ডে ধৃত ১

তামিলনাড়ুতে ফেসবুককাণ্ডে গ্রেফতার করল সালেম পুলিশ ৷ ফেসবুকে মহিলার নগ্ন ছবি আপলোড ৷ আপলোডের জেরে আত্মঘাতী ওই মহিলা ৷

৭. বাঙালি এভারেস্ট জয়ীর ছবি নকল

বাঙালি এভারেস্ট জয়ীর ছবি নকল করার অভিযোগ উঠল ৷ সত্যরূপ সিদ্ধান্তের শৃঙ্গজয়ের ছবি নকল ৷ ছবি নকলের অভিযোগ পুণের দম্পতির বিরুদ্ধে ৷ অভিযুক্ত দীনেশ ও তারকেশ্বরী রাঠৌর ৷

সেই ছবির ভিত্তিতে শৃঙ্গজয়ের দাবি দম্পতির ৷ ‘ছবি নকল করা হয়েছে’ দাবি সত্যরূপ সিদ্ধান্তের ৷

৮. ইংরেজবাজারে আক্রান্ত হোটেল মালিক

দোকানের পাশে মদ খাওয়ার প্রতিবাদ করায় ইংরেজবাজারে আক্রান্ত হোটেল মালিক ৷ হোটেল মালিককে ধারালো অস্ত্রের কোপ দুষ্কৃতিদের ৷ বাবাকে বাঁচাতে গিয়ে আক্রান্ত ২ ছেলেও ৷ গুরুতর জখম আশু ঘোষ ভর্তি মালদহ মেডিক্যালে ৷ মালদহের মহতিপুরের ঘটনা ৷

৯. মালদহ ও বালুরঘাট বিমানবন্দর নিজের হাতে নিচ্ছে রাজ্য

মালদহ ও বালুরঘাট বিমানবন্দর কেন্দ্রের থেকে লিজে নেবে রাজ্য ৷  বিমানবন্দরের পরিকাঠামো উন্নয়নের কাজ করা হবে ৷ কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক ও রাজ্যের মৌ স্বাক্ষর ৷

১০. ‘সৌরভের ব্যবহার অসম্মানজনক’

সেরা ভিডিও

আরও দেখুন
লুঙ্গি পড়ে মাথায় করে আনলেন ইট, ঘাম ঝরছে দরদর করে! এই 'দিনমজুরকে' দেখে চমকে গেল সবাই
আরও দেখুন

সৌরভের ব্যবহার অসম্মানজনক, বললেন রবি শাস্ত্রী ৷ কোচ নির্বাচনের পরীক্ষায় সৌরভের অনুপস্থিতি প্রসঙ্গে মন্তব্য রবি শাস্ত্রীর ৷

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
এই মুহূর্তের সেরা ১০ টি খবর