এদিকে, গতকাল গ্রেফতার হওয়া সংস্থার তিন আধিকারিক এজিএম মল্লিকার্জুন, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার দেবজ্যোতি মজুমদার, স্ট্রাকচারাল ম্যানেজার প্রদীপ কুমার সাহাকে শনিবার ব্যাঙ্কশাল আদালতে তোলা হলে, তাঁদের নয় দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক। অন্যদিকে, উড়াল পুলটির প্ল্যানিং কমিটিতে কারা ছিল এবং ইট, বালি সিমেন্ট সরবরাহকারীদের তালিকা তৈরি করছেন তদন্তকারীরা। পুলিশ সূত্রে খবর, সেই তালিকা ধরে জিজ্ঞাসাবাদ করা হবে । এছাড়াও, উড়ালপুল তৈরির ক্ষেত্রে কী কী সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া উচিত ছিল, তা নিয়ে বিশেষজ্ঞদের মতামতও নেওয়া হচ্ছে।
advertisement
Location :
First Published :
Apr 02, 2016 7:11 PM IST
