প্রথমে কুলটি, তারপর দুর্গাপুর এবং শেষে বাঁকুড়া। শনিবার কুলটির প্রথম প্রচারসভাতে কালো টাকা ইস্যুতে মোদি সরকারের তুলোধনা করেন রাহুল। গত বিধানসভা নির্বাচনে তৃণমূলের হাত ধরেছিল কংগ্রেস। সরকার গঠনের পর অবশ্য বেশিদিন টেকেনি সেই সুখের সংসার। সেই পুরনো ক্ষত যে এখনও শুকয়োনি, রাহুলের এদিনের মন্তব্য থেকে তা স্পষ্ট। তিনটি সভাতেই রাহুল দাবি করলেন, বাংলায় সরকার গড়বে বাম-কংগ্রেস জোটই। দুর্নীতি, দ্রব্যমূল্য বৃদ্ধির মতো চিরাচরিত ইস্যু থেকে হালের স্টিংকাণ্ড। তৃণমূলকে বিঁধতে এদিন ঝুলি থেকে সব অস্ত্রই বের করলেন কংগ্রেসের রাজপুত্র। তবে মানুষের মন টানতে কতটা সমর্থ হলেন তা জানতে অপেক্ষা করতে হবে ১৯ মে পর্যন্ত ৷
advertisement
Location :
First Published :
Apr 02, 2016 8:16 PM IST
