ছাব্বিশের ভোটে বাংলা জিততে এই কর্মসূচির কথা আগেই ঘোষণা করেছিল গেরুয়া শিবির। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর হাত ধরে শুরু হবে এই পরিবর্তন যাত্রা। রাজ্যের ৯ প্রান্ত থেকে এই যাত্রার সূচনায় দিল্লি থেকে আসছেন ৯ কেন্দ্রীয় নেতা, মন্ত্রী।
advertisement
কবে কোথায় কে থাকবেন পরিবর্তন যাত্রায়? দেখুন সেই তালিকা…
১ মার্চ পরিবর্তন রথযাত্রা
অমিত শাহ ( রায়দিঘি ) সুকান্ত মজুমদার
নীতিন নবীন ( কোচবিহার)
জে পি নাড্ডা ( কৃষ্ণনগর )
অন্নপূর্ণা দেবী ( কুলটি)
ধর্মেন্দ্র প্রধান ( গড়বেতা)
২ মার্চ পরিবর্তন রথযাত্রা
নীতিন নবীন ( ইসলামপুর) দিলীপ ঘোষ
রাজনাথ সিং ( আমতা) শমীক ভট্টাচার্য
দেবেন্দ্র ফড়নবিশ ( হাসন) মিঠুন চক্রবর্তী , সুকান্ত মজুমদার
শিবরাজ সিং চৌহান ( সন্দেশখালি) শুভেন্দু অধিকারী , শান্তনু ঠাকুর, লকেট চট্টোপাধ্যায়
আরও পড়ুন: হাতে আর কয়েক ঘণ্টা, বসন্তের বৃষ্টিতে ভিজবে কলকাতা-সহ ১৪ জেলা! মঙ্গলে বাড়বে বৃষ্টি, আবহাওয়ার বড় খবর
অর্থাৎ, বাংলায় বিজেপির রথযাত্রায় শামিল হতে চলেছেন দলের সর্বভারতীয় সভাপতি নীতীন নবীন, প্রাক্তন সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, মন্ত্রী নীতিন গড়করি, ধর্মেন্দ্র প্রধান, স্মৃতি ইরানি ও মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশরা।
