TRENDING:

স্ট্র্যান্ড রোডে উদ্ধার যুবকের ড্রামবন্দী দেহ

Last Updated:

ফের ভোরের কলকাতায় রাস্তার পাশ থেকে উদ্ধার হল মৃতদেহ ৷ বুধবার সকালে কলকাতার স্ট্র্যান্ড রোডে হেস্টিংস উড়ালপুলের নীচে থেকে উদ্ধার হল অজ্ঞাত পরিচয় যুবকের মৃতদেহ ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: ফের ভোরের কলকাতায় রাস্তার পাশ থেকে উদ্ধার হল মৃতদেহ ৷ বুধবার সকালে কলকাতার স্ট্র্যান্ড রোডে হেস্টিংস উড়ালপুলের নীচে থেকে উদ্ধার হল অজ্ঞাত পরিচয় যুবকের মৃতদেহ ৷
advertisement

একটি প্লাস্টিকের ড্রামের ভেতর বন্ধ অবস্থায় ব্রিজের নীচে পড়েছিল রক্তাক্ত মৃতদেহটি ৷ খবর পেয়ে ঘটনাস্থলে যায় হোমিসাইড ও ময়দান পুলিশ ৷ পরে সরেজজমিন তদন্তে সেখানে যায় ডিসি সাউথ মুরলিধর শর্মা।

পুলিশ সূত্রে খবর, মৃত যুবকের সারা শরীরে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে ৷ অন্য জায়গায় খুন করার পর একটি মাছ রাখার ড্রামে বন্ধ করে মৃতদেহটি ওখানে ফেলে যাওয়া হয়েছে বলে অনুমান পুলিশের ৷ ড্রামের মুখ মাছের জাল ছিল বাঁধা ছিল বলে জানা গিয়েছে ৷ ড্রামের কাছাকাছিই পড়েছিল এক ডেকরেটার্সের প্লাস্টিক ৷ খুন করার পর দেহ সেই প্লাস্টিকে মুড়ে রাখা হয়েছিল বলে ধারণা তদন্তকারীদের ৷

advertisement

মৃত যুবকের শরীরে একটি ট্যাটু পাওয়া গিয়েছে ৷ যাতে লেখা ‘রানা’ ৷ এই ট্যাটুর সূত্র ধরেই যুবকের পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ ৷

সেরা ভিডিও

আরও দেখুন
মহানন্দার বুকে দেখা নেই জলের, বিকেল হলেই জমছে ক্রিকেট খেলা, বসছে আড্ডার আসর
আরও দেখুন

শনিবার ভোরে এমনইভাবে পার্কস্ট্রিটে এক হোটেলের সামনে থেকে এক মহিলার মৃতদেহ উদ্ধার হয়েছিল ৷ পরে জানা যায়, বিয়ে করতে চেয়ে চাপ দেওয়ায় পেশায় যৌনকর্মী ওই মহিলাকে খুন করেন তাঁর প্রেমিক ৷

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
স্ট্র্যান্ড রোডে উদ্ধার যুবকের ড্রামবন্দী দেহ