তার বাড়ি থেকে বহু মূল্যের সোনার গহনা চুরি যায়। কিছুদিন আগে পরিমিতার বাড়ির পরিচারিকার ফেসবুকে একটি ছবি দেখতে পাওয়া যায়। পরিচারিকা দীপা দাস তার ফেসবুক অ্যাকাউন্টে চুরি যাওয়া সোনার গহনা পরেই ছবি পোস্ট করেছেন। সেই ফেসবুকের পোস্ট করা ছবির সূত্র ধরে তদন্ত শুরু করে বরানগর থানার পুলিশ।
advertisement
আরও পড়ুন: ‘কোনও পরিবর্তন নেই’! সোমেই নবান্ন অভিযান হবেই, কোন পথে যাবে মিছিল? জানিয়ে দিল সংগ্রামী যৌথ মঞ্চ
এক বছর পর ফেসবুকের ছবির সূত্র ধরে ডানকুনি থেকে অভিযুক্ত পরিচারিকা দীপা দাসকে গ্রেফতার করে বরানগর থানার পুলিশ। সূত্রের খবর, অভিযুক্তকে জেরা করে হরিণঘাটার তার এক আত্মীয়র বাড়ি থেকে চুরি যাওয়া সোনার গহনাও উদ্ধার করেছে পুলিশ।
advertisement
সুবীর দে, বরানগর
Location :
Kolkata,West Bengal
First Published :
Jul 27, 2025 8:07 PM IST
