এরপরই মৃত্যুর কারণ সম্পর্কে জানার চেষ্টা চালায় পুলিশ। ফিরোজা খাতুনকে ঠেলে ফেলে দেওয়া হয়েছে বলে অভিযোগ করে তাঁর পরিবার। পারিবারিক ঝামেলা ছিল প্রতিবেশীর সঙ্গে। প্রতিবেশী তারান্নুম নামে এক মহিলার বিরুদ্ধে ঠেলে ফেলে দেওয়ার অভিযোগ ওঠে। শনিবার ফিরোজার মামা বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর ওই তরুণীর সঙ্গে বচসা বাঁধে তারান্নুমের। তারান্নুমের বিরুদ্ধে পুলিশের অভিযোগ দায়ের করা হয়েছে।
advertisement
আরও পড়ুন: লোকসভায় দলের সাংসদদের থেকেই বিচ্ছিন্ন সুদীপ! আসনবণ্টন মানবে না তৃণমূল, জোটের বৈঠক ডাকল কংগ্রেস
পুলিশ সূত্রে খবর, তারান্নুম এর আগেও এই ধরনের হিংসা, মারামারির সঙ্গে জড়িত ছিলেন। অনেকের সঙ্গে তার ঝগড়া চলত। শনিবার ফিরোজা একাই বাড়িতে ছিলেন। সেই সময় বচসা বাঁধে দুজনের। ইতিমধ্যেই এই ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।
advertisement
Location :
Kolkata,West Bengal
First Published :
Dec 01, 2024 9:38 AM IST
