ঠাণ্ডা কবে জাঁকিয়ে পড়বে ? এব্যাপারে এখনও সন্দিহান আবহাওয়াবিদরাও ৷ আপাতত যা জানা যাচ্ছে, এইমূহূর্তে একটা পশ্চিমি ঝঞ্ঝা অবস্থান করছে পাকিস্তানের উপর ৷ যা ঢুকতে পারে এদেশেও ৷ এর ফলে জ্বলীয় বাষ্প ঢুকবে ৷ তাই সবরকম ঝঞ্ঝা সরে যাওয়ার পরই ঠাণ্ডা হাওয়া বওয়ার সম্ভাবনা উত্তর ভারতে ৷ যার প্রভাব পড়বে বাংলাতেও বলে আবহাওয়াবিদরা মনে করছেন ৷
advertisement
বিহারের ঘূর্ণাবর্তের প্রভাবে তাপমাত্রা কমবে বলে মনে করা হলেও বাস্তবে সেটা হয়নি ৷কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬.১ ডিগ্রি সেলসিয়াসের আশপাশেই ঘোরাঘুরি করছে ৷ তবে শুক্র ও শনিবারের দিকে তাপমাত্রা কিছুটা কমতে পারে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর ৷
Location :
First Published :
Jan 05, 2017 11:25 AM IST
