TRENDING:

বড়দিন এসে গেল , জাঁকিয়ে শীত পড়ল কই !

Last Updated:

দেখতে দেখতে বড়দিনও এসে গেল ৷ কিন্তু শহরে সেভাবে শীত পড়ল কই ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা :  দেখতে দেখতে বড়দিনও এসে গেল ৷ কিন্তু শহরে সেভাবে শীত পড়ল কই ৷ উত্তর ভারতের অধিকাংশ শহর যখন প্রচণ্ড ঠাণ্ডায় জবুথবু ৷ তখন কলকাতাবাসীকে বড়দিনের দিন একটা মোটা জ্যাকেট বা ব্লেজার পড়তেও দশ বার ভাবতে হচ্ছে !
advertisement

জাঁকিয়ে শীত ছাড়াই তাই আরও একটা বড়দিন এসে গেল কলকাতায় ৷ শনিবার থেকেই পারদ বেশ কিছুটা উঠেছে ৷ আজ রবিবার ক্রিসমাসের দিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৭.১ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে ৷ যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি ৷ উত্তর রাজস্থানে ঘূর্নাবর্তের জেরে রাজ্যে উত্তুরে হাওয়া ঢুকতে বাধাপ্রাপ্ত হচ্ছে ৷ এর পাশাপাশি বাংলাদেশ থেকে ঢুকছে জলীয় বাষ্প ৷ এর জেরেই তাপমাত্রা পারদ শহরে উর্ধ্বমুখী বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
উইকেন্ডে ঘুরে আসুন, পাবেন থাকার দারুণ গেস্ট হাউজ, জাগ্রত মা ফুল্লরা সতীপীঠ মন্দির চত্বর গড়ে উঠছে নতুন রূপে
আরও দেখুন

ভোরে প্রচণ্ড কুয়াশার ফলেও  দিন যতো গড়াচ্ছে তাপমাত্রা ততোই বাড়ছে শহরে ৷ ক্রিসমাসের সকালের ব্রেকফাস্ট বা রাতের পার্টিটাও তাই জমছে না শীত সেভাবে নেই বলে ৷ তাই কোনও নতুন সোয়েটার বা ব্লেজার কিনে থাকেন, তাহলে সেটা ভেবেচিন্তেই পরে বেরোন ৷ কারণ হতেই পারে, সেটা সারাক্ষণ হাতে নিয়েই ঘুরতে হল আপনাকে ৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
বড়দিন এসে গেল , জাঁকিয়ে শীত পড়ল কই !
Open in App
হোম
খবর
ফটো
লোকাল