মহিলাদের সুরক্ষা ও নিরাপত্তা কলকাতা পুলিশের সর্বোচ্চ অগ্রাধিকারের মধ্যে পড়ে। এই বিষয়টাকে মাথায় রেখেই আজ কলকাতা পুলিশের পক্ষ থেকে দুটো উদ্যোগ নেওয়া হল। মহিলারা যাতে কর্মরতা মহিলা আছেন যারা একটু বেশি রাতে বাড়ি ফেরেন। তাদের রাতবিরেতে অফিস থেকে বাড়ি যাতায়াতের সময়টায় যাতে তাদের নিরাপত্তা ও সুরক্ষা আরও সুনিশ্চিত থাকে আরও সুদৃঢ় করা যায় সেই উদ্দেশ্যেই দুটো বিশেষ উদ্যোগ।
advertisement
এর মধ্যে অন্যতম পিঙ্ক বুথ। শহরের পাঁচটি গুরুত্বপূর্ণ স্থানে থাকবে এই পিঙ্ক বুথ। আপাতত পাঁচটি পরের সংখ্যাটা আরও বাড়বে। শ্যামবাজার পাঁচ মাথায় উদ্বোধন করলেন পুলিশ কমিশনার। কাঁকুড়গাছি মোড়, হাডকো মোড় (উল্টোডাঙ্গা), গড়িয়াহাট এবং বেহালা চৌরাস্তা পাঁচটা পিঙ্ক বুথ করা হচ্ছে। মহিলা পুলিশ কর্মী ও আধিকারিকরা বিকেল পাঁচটা থেকে রাত ১১ টা অব্দি এই বুথে থাকবেন। যাতে কর্মরতা মহিলারা রাস্তায় কোন বিপদে পড়লে সহজেই এই পিঙ্ক বুথে যোগাযোগ করতে পারবেন।
এই পিঙ্ক বুথে এলাকার সমস্ত সিসিটিভি ফুটেজ ওয়ারলেস এবং টেলিফোন সুবিধা থাকবে। মহিলা কর্মীদের চেঞ্জিং রুম এবং ওয়াশরুম থাকবে ফার্স্ট এইড বক্স থাকবে। এই এলাকার যাবতীয় তথ্য ট্রেন রুট বাস রুট থেকে থানা ও অন্যান্য চিকিৎসক-সহ সমস্ত নম্বর থাকবে। সমস্ত প্রাসঙ্গিক তথ্য থাকবে।
দ্বিতীয় বিষয়টি শাইনিং মোবাইল ভ্যান অর্থাৎ পাঁচটি গাড়ি। এটা হচ্ছে অল উইমেন পেট্রোলিং স্কোয়াড। উইনার টিম যেমন বাইকে করে বিশেষ প্রশিক্ষিত মহিলা বাহিনী। সেই রকম ভাবেই সম্পূর্ণ মহিলা পরিচালিত এই পেট্রোলিং গাড়ি। গাড়িগুলির নাম সাইনিং। নাম দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উইনার নামটি ও তাঁর দেওয়া।
ই.এম মেট্রোপলিটন বাইপাস-সহ শহরের গুরুত্বপূর্ণ যে রাস্তাগুলো রয়েছে যেখান থেকে শহরে কর্মরতা মহিলারা বেশি যাতায়াত করেন সেখানেই এই শাইনিং থাকবে। রাত আটটা থেকে রাত দুটো অবধি রাত টহল দেবেন। প্রয়োজনের সময় পরিবর্তন হতে পারে। আমাদের উদ্দেশ্য কলকাতা শহরের প্রতিটি কর্মরতা নারী যারা প্রয়োজনে রাস্তায় বের হন তারা সুরক্ষিত থাকেন না ,সুরক্ষিত বোধ করেন। নিরাপদ থাকেন না নিরাপদ বোধ করেন।। এটা সুনিশ্চিত করা। আপাতত পাঁচটি পিঙ্ক বুথ এবং সাইনিং পেট্রোলিং কার শুরু করলেও এর সংখ্যাটা ভবিষ্যতে বাড়বে।
শনিবারই প্রকাশিত হতে চলেছে এসআইআর-এর চূড়ান্ত তালিকা৷ এ বিষয়ে প্রস্তুতি কলকাতা পুলিশের পুলিশ কমিশনার সুপ্রতিম সরকার থেকে জানান হল, ‘আমাদের প্রস্তুতি থাকে। আইনশৃঙ্খলা ব্যবস্থা যাতে সঠিক থাকে সেই জন্য আমাদের প্রস্তুতি আছে।’
