আরও পড়ুনঃ ‘জাগো বাংলা’-র সম্পাদক পদ ছাড়লেন সুখেন্দুশেখর রায়! কীসের ইঙ্গিত দিচ্ছেন তৃণমূল সাংসদ?
টেংরা অঞ্চলের চায়না টাউন এবং খ্রিস্টপের রোডে নাকা চেকিং চালানোর সময় হঠাৎই ২০ থেকে ৩০ জন দুষ্কৃতী চড়াও হয় কর্তব্যরত পুলিশকর্মীর ওপর। বেধড়ক মারধর করা হয় কৌতুক ঘোষ নামে এক ট্রাফিক সার্জেন্টকে এবং এক কনস্টেবলকে। ভেঙে ফেলা হয় পুলিশের গাড়ি।
advertisement
গুরুতর আহত অবস্থায় চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয় আহত ট্রাফিক সার্জেন্টকে। ঘাড়ে পায়ে এবং মাথায় চোট লেগেছে তাঁর। ওখানে উপস্থিত আহত হয়েছেন বাকি কনস্টেবল এবং সিভিক ভলেন্টিয়ারও। কে বা কারা এই দুষ্কৃতী তাণ্ডব চালালো তার খোঁজে নেমেছে তপসিয়া থানার পুলিশ। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে চলছে দুষ্কৃতীদের চিহ্নিত করার কাজ।
advertisement
Location :
Kolkata,West Bengal
First Published :
Sep 18, 2024 10:35 AM IST
