লকডাউনে বাড়ি থেকে অপ্রয়োজনে বেরনো নিয়ে বারবার নিষেধ করছে প্রশাসন। নানাভাবে সেই বিষয়ে প্রচারও চালান হচ্ছে। দেশের নানাপ্রান্তের পুলিশ নরমে–গরমে মানুষকে বোঝাতে চেষ্টা করছেন, বাইরে বেরোলে ক্ষতি হবে আপনারই। তাই এবারে অস্কারজয়ী পরিচালকের গানে সাধারণ মানুষের কাছে সেই বার্তা পৌঁছে দিতে চাইছে কলকাতা পুলিশ।
advertisement
এখনও পর্যন্ত রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ৫০০ ছাড়িয়েছে। মৃতের সংখ্যা এখনও ৩৩। তবে বিশেষ কয়েকটি অংশে অতিরিক্ত সংক্রমণের কারণে রাজ্য সরকার কড়াকড়ি করেছে। যাতে আর সংক্রমণ না ছড়াতে পারে, তাই কেন্দ্রীয় সরকার শর্ত সাপেক্ষে কিছু ছাড় দিলেও তৃতীয় ধাপে আরও কিছুদিন লকডাউন চালানোর সিদ্ধান্ত নিয়েছে।
Location :
First Published :
May 02, 2020 2:46 PM IST
