পুলিশ সূত্রে খবর, সম্প্রতি বিয়ে হয়েছে ওই দম্পতির ৷ কিন্তু বিয়ের পর থেকেই স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে অশান্তি লেগেই থাকত নববধূর মেয়েটির পরিবারের দাবি, বিয়ের আগে তাঁদের বলা হয়েছিল হবু জামাই বেসরকারি ব্যাঙ্কের সিনিয়র অফিসার ৷ কিন্তু বিয়ের পর দেখা যায়, ছোট একটি প্রাইভেট ফার্মের সাধারণ কর্মী সে ৷ নিগৃহীতা পুলিশকে জানান, বিয়ের কিছুদিন পর সেই চাকরিও ছেড়ে দেন তাঁর স্বামী ৷ অত্যাচারের মাত্রাও দিন দিন বাড়তে থাকে ৷ বাপের বাড়ি থেকে পণ নিয়ে আসার জন্যও চাপ দিতেন শ্বশুরবাড়ির লোকজন ৷
advertisement
এরপরেই আইনি সাহায্য নেওয়ার কথা ভাবেন ওই গৃহবধূ ৷ বৈবাহিক ধর্ষণের অভিযোগে এরপরেই অভিযুক্ত যুবককে গ্রেফতার করে বরাহনগর থানার পুলিশ ৷
Location :
First Published :
Dec 06, 2018 3:56 PM IST
