সিত্রাংয়ে বড় দুর্যোগ নয় কলকাতায়। আলিপুর আবহাওয়া দফতর জানাল, ২৫ অক্টোবর সকাল পর্যন্ত ঝোড়ো হাওয়া বইবে কলকাতায়। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, সিত্রাং-এর প্রভাবে কলকাতা, হাওড়া, হুগলিতে মাঝারি বৃষ্টি হবে। পূর্ব মেদিনীপুর, হুগলি, নদিয়াতেও মাঝারি বৃষ্টি।আজ-কাল দুই ২৪ পরগনায় ভারী বৃষ্টি। দুই ২৪ পরগনার উপকূলে ঝোড়ো হাওয়ার দাপট থাকবে। পূর্ব মেদিনীপুরেও ঝোড়ো হাওয়া বইবে। দুই ২৪ পরগনার উপকূলে জলোচ্ছাস বাড়বে। উত্তর ২৪ পরগনা উপকূলে ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে। উত্তর ২৪ পরগনায় কাঁচা বাড়ি-শস্যের ক্ষতির সম্ভাবনা। গোসাবা, হিঙ্গলগঞ্জে বেশি ক্ষতির আশঙ্কা হাওয়া অফিসের।
advertisement
বেশি ক্ষতির আশঙ্কা কুমিরমারি, গোবর্ধনপুর জি প্লটেও।
Location :
First Published :
Oct 24, 2022 7:18 PM IST
